শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মার্চ ২০২৫ ১৯ : ১২Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: দুনিয়াতে টিকে থাকতে হলে টাকা চাই। শুধু রোজকার জীবন চালানোই নয়, চাই সুখ-স্বাচ্ছন্দ্য, বিলাসিতাও। যার জন্য সকলেই বিভিন্নভাবে উপার্জনের পথ বেছে নেন। আবার দেশে-বিদেশে এমন অনেক পেশা বা কাজ রয়েছে যেগুলো যে পেশা হতে পারে তা কল্পনাও করা যায় না। এমনই এক বিচিত্র পেশা হল জড়িয়ে ধরার পেশা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আলিঙ্গন বা জড়িয়ে ধরাও একটি পেশা। বিশ্ব জুড়ে এই পেশায় কাজ করে লাখ লাখ টাকা আয় করছেন বহু মানুষ।
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আলিঙ্গন করলে মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। নিমেষে জীবনের হাজার সমস্যার সমাধান দিতে পারে 'জাদু কি ছাপ্পি'। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শরীর ভাল রাখতেও আলিঙ্গনের ভূমিকা রয়েছে। আর এই কাজটিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন অনেকে। যাদের বলা হয় ক্যাডলিস্ট। আধুনিক কর্মব্যস্ততার জীবনে কমবয়সিদের মধ্যেও মানসিক অবসাদ গ্রাস করছে। তাই বিশ্ব জুড়ে ক্রমশ বেড়ে চলেছে এই পেশার চাহিদা।
ক্যাডলিস্টরা কোনও গ্রাহকের সঙ্গে ১ থেকে ৪ ঘণ্টা সময় কাটান। শুধু গ্রাহকদের জড়িয়ে ধরাই তাঁদের কাজ। কেউ নিজে একা আবার কোনও সংগঠনের সঙ্গে যুক্ত হয়েও অনেকে এই পেশায় কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে ক্যাডলিস্টরা গ্রাহকদের থেকে তাঁদের জীবনের বিভিন্ন বিষয় জানতে চান। তাঁদের শারীরিক-মানসিক স্বাস্থ্যের খোঁজ নেন। এরপরই আসে আলিঙ্গনের ধাপ। শান্ত মিউজিক দিয়ে শুরু হয় সেশন। প্রথম ক্যাডলিস্টরা গ্রাহকের সঙ্গে কথা বলেন, এরপর তাঁদের চুলে বিলি কেটে দেন এবং ডাবল বেডে বিভিন্ন অবস্থানে জড়িয়ে ধরেন। প্রায় ১ ঘণ্টা গ্রাহককে জড়িয়ে থাকেন এই পেশার মানুষেরা।
হতাশা-অবসাদ মনকে গ্রাস করলে অনেকেই এই পথের আশ্রয় নেন। কিশোর-কিশোরী থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলের জন্য থাকে আলিঙ্গনের থেরাপি। এই পেশায় প্রতি ঘণ্টার সেশনের জন্য ৪-৬ হাজার টাকা আয় হয়। তিন ঘণ্টায় প্রায় ১৫ হাজারের বেশি আয়ের সুযোগ থাকে।
মূলত এটি একটি স্পর্শ থেরাপি যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে 'জাদু কি ঝাপ্পি' দেওয়া হয়। কঠিন রোগে আক্রান্ত কোনও ব্যক্তিকেও টাকার বিনিময়ে ক্যাডলিস্টরা জড়িয়ে ধরতে দ্বিধাবোধ করেন না। তবে এতে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গনের মতো কোনও ব্যপার নেই। থাকে না যৌনতার কোনও গন্ধও। ক্যাডলিস্টরা শুধু গ্রাহকদের মানসিকভাবে পাশে থাকার জন্যই আলিঙ্গন করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?