শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ মার্চ ২০২৫ ২০ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। এই প্রবাদের জলজ্যান্ত উদাহরণ প্রয়াগরাজের বাসিন্দা নৌকা চালক পিন্টু মাহারা। ৪৫ বছরের এই প্রৌঢ় মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই আয় করেছেন ৩০ কোটি টাকা! পিন্টুর সাফল্যের কাহিনী ফলাও করে বিধানসভায় বলেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পেশায় নৌকা চালক পিন্টু ত্রিবেণী নদীর তীরে অবস্থিত প্রয়াগরাজের নৈনির আরাইল এলাকার বাসিন্দা। নৌকা চালানোই তাঁর পারিবারিক পেশা। দিনে কয়েক-শো আয় ককরেই সন্তুষ্ট থাকতে হত এই মাঝিকে। কিন্তু, মিলন উৎসব মহাকুম্ভ শুরুর আগে বড় সিন্ধান্ত নিয়ে ফেলেন পিন্টু। স্থির করেন কুম্ভে নৌকা চালাবেন তিনি। বাড়তি বেশ কয়েয়টি নৌকাও লক্ষ লক্ষ টাকা ধার করে কিনে ফেলে সে। বাড়ির লোকেদের মত না থাকলেও পিছুপা হননি পিন্টু। আর তাঁর সেই সিন্ধান্তেই এখন এখন কোটিপতি মাঝি পিন্টু।
মহাকুম্ভ বহু মানুষের রুজি রুটির সংস্থান করেছে। বেড়েছে রোজগার। বিধানসভায় এসব নিয়ে বলতে গিয়েই ৪ঠা মার্চ পিন্দু মাহারার সাফল্যের কথা তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানান যে, একজন নৌকাচালক এবং তাঁর পরিবার মাত্র ৪৫ দিনে ৩০ কোটি টাকা আয় করেছেন। নৌকাচালক ১৩০টি নৌকার মালিক ছিলেন, প্রতিটি নৌকা থেকে গড়ে ২৩ লক্ষ টাকা লাভ হয়েছে।
যোগীর কথায়, পিন্টু মাহারা মহাকুম্ভের আগে ৭০টি নৌকা কিনেছিলেন। প্রতিটি নৌকার দাম ছিল ৮০,০০০ টাকা, যার জন্য তাঁর কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই, তাঁকে পরিবারের মহিলাদের গয়না বিক্রি করতে হয়েছিল। এমনকি পরিবারের জমি-ও বন্ধক রাখতে হয়। পরিবারের মহিলারা গয়না বিক্রি করার পদক্ষেপের বিরোধিতা করেছিলেন, কিন্তু তাতে পিন্টুর সিদ্ধান্ত বদলায়নি।
একটা সিদ্ধান্তই পিন্টুর জীবন বদলে দিয়েছে। মহাকুম্ভে বিপুল পর্যটকদের ভিড় সামলাতে তাঁর কোনও নৌকা ফাঁকা যায়নি। প্রতিদিন তার প্রতিটি নৌকা ৫০ থেকে ৫২ হাজার টাকা উপার্জন করত। অর্থাৎ ৪৫ দিনে এক একটি ২৩ লক্ষ টাকা করে উপার্জন করেছে। মহাকুম্ভের এই কয়েক দিনে পিন্টু এত অর্থ উপার্জন করেছেন যে পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও সুরক্ষিত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?