শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফোনে ফিসফিস করে কথা, জামায় রক্তের দাগ, যাত্রীকে নিয়ে সোজা থানায় গেলেন অটো চালক, তারপর?

Pallabi Ghosh | ০৬ মার্চ ২০২৫ ১৮ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অটোতে ওঠার সময়েই খেয়াল করেছিলেন, যাত্রীর জামায় রক্তের দাগ লেগে রয়েছে। তখনও সন্দেহ হয়নি অটো চালকের। কিন্তু ফোনে ফিসফিস করে কথা বলার সময় খানিকটা শুনে ফেলেছিলেন। তাতেই ঘটল বিপত্তি। যাত্রীকে না জানিয়েই চুপিসারে সোজা থানায় গেলেন চালক। বিষয়টি জানাতেই গ্রেপ্তার অটোর যাত্রী ওই যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। অটো চালক আব্দুল মালিক জানিয়েছেন, সোমবার রাতে ওই যুবক তাঁর মাকে নিয়ে অটোয় উঠেছিলেন। তখনই যুবকের জামায় রক্তের দাগ তাঁর চোখে পড়ে। কিছুক্ষণ পর যুবক তাঁর ভাইকে ফোন করে নানা কথা বলছিলেন। তখনই শুনতে পান যুবক তাঁর বাবাকে খুন করেছেন। 

অটো চালক জানান, ওই যুবক ভাইকে বলেন, তিনি বাবাকে খুন করেছেন। মাকে নিয়ে আইনজীবীর কাছে যাচ্ছেন। বিষয়টি শুনতে পেয়েই চুপিসারে থানায় চলে যান আব্দুল। পুলিশকে জানান, এই যুবক কাউকে খুন করেছেন। তখনই শুরু হয় জেরা। জিজ্ঞাসাবাদের সময় বাবাকে খুনের ঘটনাটি স্বীকার করে নেন ওই যুবক। 

পুলিশ জানিয়েছে, যুবক কোনও কাজ করতেন না। আর্থিক অনটনে বাবার সঙ্গে প্রায়ই ঝামেলা হত। সোমবার রাগের মাথায় বাবাকে কুপিয়ে খুন করেন। বিষয়টি লুকিয়ে যেতে আইনজীবীর কাছে যাচ্ছিলেন। পথেই ভাইকে জানান বিষয়টি। অটো চালক শুনেই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানায়। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া