শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ মার্চ ২০২৫ ১৯ : ৪৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : চোখ হল অমূল্য সম্পদ। এটি যদি সঠিক না থাকে তাহলে প্রতিটি জীবন হবে অন্ধকারে ভরা। যাদের চোখের দৃষ্টি নেই তাদের কাছে পৃথিবী একেবারে কালো অন্ধকারে ভরা। তবে এবার সামনে এল অবাক করা এক কাহিনী।
কানাডার এক মহিলা দীর্ঘ ১০ বছর ধরে অন্ধ ছিলেন। তবে তিনি এবার চোখে দেখতে পারছেন। কীভানে সম্ভব হল এই অসম্ভব। জানা গিয়েছে চিকিৎসকরা মহিলার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য তাঁর দাঁতকে ব্যবহার করেছে। তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি দাঁতের সাহায্য নিয়ে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন।
চিকিৎসকরা জানিয়েছেন দাঁতের মধ্যে এমন কয়েকটি গ্রন্থি রয়েছে যাকে কাজে লাগিয়ে তারা চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসার কাজটি করেছেন। এই অপারেশনটি তারা দাঁত এবং চোখের নার্ভকে যুক্ত করে করেছেন। যারা হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁদের কাছে এটি হয়ে উঠতে পারে যুগান্তকারী একটি আবিষ্কার।
কানাডার ভনকুবার মাউন্ট সেন্ট জোসেফ হাসপাতালে এই চিকিৎসা করা হয়েছে। সেখানে একটি বিশেষজ্ঞ দল কানাডার ওই মহিলার দাঁতকে চোখের করনিয়া হিসাবে ব্যবহার করেছেন। এটি তাঁরা একটি পরীক্ষা হিসাবে করলেও সেখানে অভাবনীয় সফলতা এসেছে।
রোগীর দাঁতকে সতর্কভাবে অপটিক্যাল লেন্সের মতো করে কেটে নেওয়া হয়েছে। এরপর সেটিকে তার গালে বসিয়ে দেওয়া হয়েছে যাতে সেখান থেকে এক কঠিন ভাবটি কমে যায়। এরপর সেখানে নতুন করে টিস্যু তৈরি হতেই সেটিকে সরাসরি চোখের করনিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে।
চোখের করোনার কারণে যদি অন্ধত্ব আসে তাহলে সেখান থেকে এই চিকিৎসা পদ্ধতি একটি যুগান্তকারী দিক হিসাবে সামনে আসতে পারে। চিকিৎসা শেষে রোগী জানিয়েছে ফের চোখে দেখতে পেয়ে তিনি আনন্দিত। তাঁর দাঁত যে চোখের কাজ করবে সেটা জানতে পেরে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। তবে পরে চিকিৎসকদের এই কাজটিকে তিনি প্রশংসা না করে থাকতে পারলেন না। ফের বিশ্বের আলো দেখতে পেয়ে নিজেকে তিনি ভাগ্যবান বলেই মনে করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?