শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

woman who jumped infront of the train falls in love with the driver and marries him

লাইফস্টাইল | যে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, সেই ট্রেনের চালকই বিয়ে করে ঘরে তুললেন তাঁকে!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ১৯ : ২৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: রেল লাইনে গলা দিতে গিয়েছিলেন, দিয়ে ফেললেন মন! এমনই ঘটনা ঘটল পেশায় নার্স এক মহিলার সঙ্গে। শার্লট লে নামের বছর ৩৩ -এর এক মহিলা মানসিক অবসাদের চাপে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু চালকের সতর্কতায় প্রাণে বেঁচে যান তিনি। এ বার সেই ট্রেনচালকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড রেল স্টেশনের কাছে আচমকাই রেল লাইনে উঠে পড়েন শার্লট। কিন্তু ট্রেনচালক ডেভ লে-এর তৎপর ছিলেন। সময় মতো ব্রেক কষেন তিনি। কোনও মতে প্রাণরক্ষা হয় মহিলার। এর পর ডেভ নিজের চলকাসন থেকে নেমে সরাসরি গিয়ে কথা বলেন শার্লটের সঙ্গে। প্রায় আধঘণ্টা কথা বলার পর, শার্লট ট্রেনে উঠতে রাজি হন। এর পরের স্টেশনে তাঁকে নামিয়ে দেন চালক। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মানসিক চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি।

এর পর চালককে ধন্যবাদ জানাতে ফেসবুকে রেলচালকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেখানেই কথোপকথনের মাধ্যমে পরস্পরের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের পরিণতিতেই এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দু'জন। শার্লটের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আগে থেকেই গুরুতর মানসিক চাপ, উদ্বেগ এবং পিটিএসডির শিকার। কী এই পিটিএসডি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসর্ডার'। সহজ ভাষায় বললে, কখনও কখনও মানুষ যখন বড় ধরনের কোনও মানসিক আঘাত বা ট্রমার মধ্যে দিয়ে যায় তখন তাঁদের মধ্যে কোনও কোনও সময় এই রোগ দেখা দেয়। এই রোগের প্রধান লক্ষণ হল, রোগী মাঝেমধ্যে নিজের পারিপার্শ্বিক অবস্থার কথা পুরোপুরি ভুলে যান। তাঁদের মনে হয় তাঁরা যেন সেই আগের আঘাতের মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সেই অবস্থা অনুযায়ী আচরণ করতে থাকেন তাঁরা। কোনও পারিপার্শ্বিক জ্ঞান থাকে না। তাই এই ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া