শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ১৮ : ৩৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মিশেল 'দিয়াবাও' প্রাডো এমন এক ব্যাক্তি যিনি মানুষ হয়ে থাকতে চান না, বরং তিনি 'দানব' হতে চান! তার জন্য শরীরের উপর নানা ধরনের পরিবর্তন করেন তিনি। নিজের লক্ষ্যে যে তিনি খুব একটা অসফল এমনটা বলা যাবে না একেবারেই। চরম শারীরিক পরিবর্তনের জন্য নেটমাধ্যমে "মানব শয়তান" বলে ডাকা হয় তাঁকে। নিজের এই শারীরিক রূপান্তরের যাত্রায় তাঁর সর্বশেষ পদক্ষেপ, হাতের আঙুল কেটে বাদ দেওয়া। যাতে সেগুলি আর মানুষের হাত মনে না হয়।
ব্রাজিলের সাও পাওলোর কাছে প্রিয়া গ্রান্ডে উপকূলের বাসিন্দা ৪৯ বছর বয়সি দিয়াবাও। দেহে বিভিন্ন বিচিত্র পরিবর্তনের জন্যই নাম করেছন তিনি। সাধারণ দাঁতের বদলে ধাতব রাক্ষুসে দাঁত পরেছেন, কেটে ফেলেছেন কান ও নাকের বড় অংশ। সম্প্রতি, দিয়াবাও সোশ্যাল মিডিয়ায় নিজের হাতের ছবি প্রদর্শন করেছেন। সেই ছবিতেই দেখা গিয়েছে কড়ে আঙুল এবং অনামিকা নেই কোনও হাতেই। অর্থাৎ দু'হাত হাতে তিনটি করে আঙুল রেখেছেন তিনি- বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা। ট্যাটু প্রেমী এই ব্যক্তির ইনস্টাগ্রামে তিন লক্ষের বেশি অনুরাগী রয়েছেন।
মাথায় সবচেয়ে বেশি সাবডার্মাল 'হর্ন' ইমপ্লান্ট স্থাপনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন দিয়াবাও। তাঁর দাবি, এখনও পর্যন্ত ৬০টিরও বেশি অস্ত্রোপচার করিয়েছেন তিনি এবং এখন তাঁর শরীরের প্রায় ৮৫% ট্যাটুতে ঢাকা। মাত্র দুই দিনের মধ্যে ৩.৪ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে তাঁর তিন আঙুলের ছবি।
তবে এবারের অস্ত্রোপচারের পর শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করছেন বলে দাবি করেছেন মিশেল 'দিয়াবাও' প্রাডো। নিজের মুখেই স্বীকার করেছেন সে কথা। কেন হচ্ছে এমন ব্যথা? ক্লিভল্যান্ড ক্লিনিক এবং ব্রিটেনের ন্যাশনাল হেলথ স্কিম জানাচ্ছে, বিষয়টিকে 'ফ্যান্টম পেইন' বলে। সাধারণত অঙ্গচ্ছেদ হলে এই ধরনের ব্যথা অনুভূত হয়। বিশেষ করে যে অংশটিতে অস্ত্রোপচার করা হয়েছে, সেখানে যন্ত্রণা অত্যন্ত প্রবল হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, খুব প্রয়োজন না হলে, অঙ্গচ্ছেদের মতো চরম সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?