শুক্রবার ২৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Bangladesh: স্মৃতিসৌধে মানুষের ঢল, আর শ্রদ্ধার ফুল

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯ : ২৪Pallabi Ghosh
সমীর দে, ঢাকা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনে আনন্দের পাশাপাশি বেদনাও বাজে বাঙালির বুকে। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে জানা-অজানা সেসব শহিদকে।
শনিবার সকাল সাড়ে ছয়টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়। তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আওয়ামী লিগের পক্ষ থেকে দলের নেতাদের নিয়ে শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকেরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
মনের শক্তিতে ভর করে প্রতিটি মুহূর্ত পার করা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। বিজয়ের এই দিনে তাঁদের ছলছল চোখ একদিকে যেমন আত্মোৎসর্গকারী শহিদদের কথা মনে করিয়ে দেয়, অপর দিকে মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের কথা। সকাল ৮টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে হুইলচেয়ারে প্রায় ২০ জন স্মৃতিসৌধে আসেন শ্রদ্ধা জানাতে। শারীরিক প্রতিবন্ধী জাহিদ হাসান হুইলচেয়ারে করে এসেছেন স্মৃতিসৌধে। তাঁর স্ত্রী হুইলচেয়ারটি ঠেলে এনেছেন।
জাহিদ হাসান বলেন, ‘ভালবাসার জায়গা থেকে এখানে (স্মৃতিসৌধ) এসেছি। আমরা তো স্বাধীনতাযুদ্ধ দেখিনি। ইতিহাস ঘেঁটে, ভিডিও ফুটেজ দেখে শহিদদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, যা অমলিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’
স্মৃতিসৌধে যাঁরা আসছেন, তাঁদের পোশাকে পতাকার রং লাল-সবুজের প্রাধান্য পেয়েছে। বাবা-মায়েরা ছোট ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন বিজয়ের উৎসবে অংশ নিতে। শ্রদ্ধা-ভালবাসার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি। বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে ফোনে ছবি তুলতে দেখা যায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া