শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মার্চ ২০২৫ ০১ : ২৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ক্যানসার। শব্দটি শুনলেই যেন গলার কাছে দলা পাকিয়ে আসে। সারা বিশ্বে ক্রমশ মারণ রোগের প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। ক্যানসারের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হতে পারে। আর পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে সঠিক স্বাস্থ্যবিমা নির্বাচন করা জরুরি।
ক্যানসারের মতো রোগের চিকিৎসায় বিপুল খরচের ধাক্কা সামলাতে হয়। সেক্ষেত্রে মধ্যবিত্তের চিন্তা কিছুটা কমাতে পারে স্বাস্থ্য বিমা। গ্রাহকের প্রদেয় প্রিমিয়ামের উপর নির্ভর করে বিমার কভারেজ। কোনও রকমের আপোস না করে কম টাকা লগ্নিতেও রয়েছে স্বাস্থ্য বিমা করার সুযোগ।
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে ক্যানসারের উদ্দেশ্যে তৈরি আলাদা বিমা পলিসিগুলির বিষয়ে ভাবতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেও সুবিধা মিলবে। কিছু প্ল্যানে আবার নিয়মিত স্ক্রিনিং এবং চেকআপেরও সুবিধা রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান ও ইন্ডেমনিটি-ভিত্তিক স্বাস্থ্যবিমা— দু'ধরনের পলিসির আলাদা গুরুত্ব রয়েছে।
ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানে বিশেষ কিছু ক্যানসার সহ গুরুতর রোগ ধরা পড়লে এককালীন টাকা পাওয়া যায়। এক্ষেত্রে ক্যানসারের রোগীর চিকিৎসা ব্যয় ছাড়াও বিকল্প থেরাপি, ঘরোয়া সেবা, বিদেশে চিকিৎসা ইত্যাদির জন্য টাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ স্বাস্থ্যবিমার পরিপূরক হিসেবে কাজ করে। একইসঙ্গে হাসপাতালের বাইরের খরচও সামলাতে সাহায্য করে।
ইন্ডেমনিটি-ভিত্তিক স্বাস্থ্যবিমায় হাসপাতালের ভর্তি খরচ, চিকিৎসা পরীক্ষা, অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিয়েশন ও হাসপাতাল-পরবর্তী সমস্ত খরচে সাহায্য পাওয়া যায়। চিকিৎসায় খরচ হওয়া টাকার ভিত্তিতে এই বিমা বিল পরিশোধ করে। অনেক আধুনিক স্বাস্থ্যবিমাতে আবার বার্ষিক স্বাস্থ্যপরীক্ষা করারও সুবিধা রয়েছে। ফলে শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে কিনা তা আগে থেকে চিহ্নিত করতে পারেন।
দু'ধরনের বিমাতেই ভবিষ্যতে চিকিৎসার খরচ বহনে লাভ হতে পারে। কারণ দুটি বিমা আলাদা উদ্দেশ্যে কাজ করে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলে, প্রথমে ইন্ডেমনিটি-ভিত্তিক স্বাস্থ্যবিমা করতে পারেন। এটি হাসপাতালের ও চিকিৎসার খরচ চালাতে সাহায্য করবে। আর পরবর্তীকালে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানে বিনিয়োগ করলে হাসপাতালের বাইরের ব্যয় সামলানো সহজ হবে।
স্বাস্থ্যবিমা কেনার সময়ে পরিবারের চিকিৎসার ইতিহাস বিমা কোম্পানিকে জানাতে ভুলবেন না। নইলে ভবিষ্যতে 'ক্লেইম' বাতিল হতে পারে। যে বিমা করবেন তাতে যেন লাইফটাইম রিনিউয়ালের সুবিধা থাকে তাও খেয়াল রাখবেন, এতে আর্থিক সুবিধা হারানোর ঝুঁকি থাকে না। একইসঙ্গে হাসপাতালের 'ক্যাশলেস' সুবিধা আছে কিনা নজরে রাখা জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?