শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ধূমপান ছাড়ার ৭২ ঘণ্টা পর কী হয় জানেন? শরীরের এই সব বদল দেখলে চমকে যাবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মার্চ ২০২৫ ০০ : ০৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, ধূমপান ছাড়া এতটাই ‘সহজ’ যে একজন মানুষ জীবনে বহুবার ধূমপান ছাড়েন! অনেক ধূমপায়ীদের মতে, শরীরে ধূমপানের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আবার কয়েকটা সিগারেট খেলে তেমন ক্ষতি হয় না, এমন ধারণাতেও বিশ্বাসীও অনেকে। কিন্তু এসব শুধুই মনের কল্পনা। বিশেষজ্ঞদের মতে, দিনে একটি সিগারেট খেলেও তা হার্ট এবং ফুসফুসে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু সুখবর হল, আপনি যে মুহুর্তে ধূমপান ছাড়বেন, ঠিক তখন থেকেই শরীরে কয়েকটি পরিবর্তন শুরু হয়।

প্রথম কয়েক ঘণ্টায় কী হয়

ধূমপান ছাড়ার কয়েক ঘণ্টা পর থেকে হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে। হাত ও পায়ের তাপমাত্রাও স্বাভাবিক হয়ে যায়। ধূমপান ছেড়ে দেওয়ার ২ ঘন্টা পর ডোপামিন ক্ষরণ আগের চেয়ে কমে গিয়ে কিছু শারীরিক পরিবর্তন ঘটায়। ফলে মুড সুইং, ঘুমের ব্যাঘাত ঘটে। ধূমপানের ফলে দেহে প্রবেশ করে ক্ষতিকর কার্বন মনোক্সাইড। আর সেই কার্বন মনোক্সাইড ধূমপান ছেড়ে দেওয়ার আট ঘণ্টা পর শরীর থেকে বেরিয়ে যায়। একইসঙ্গে রক্তে অক্সিজেন প্রবেশ করে কার্বনের মাত্রা স্বাভাবিক করে তোলে।

২৪ থেকে ৭২ ঘণ্টায় শরীরে পরিবর্তন 

ধূমপান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে শরীরে বেশ লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। নিকোটিন শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে ব্রঙ্কিয়াল টিউবগুলি শিথিল হয়। মূলত কাশির সঙ্গে ফুসফুসে থাকা বিষাক্ত পদার্থ দূর হয়। ফুসফুসের ক্ষমতা বাড়তে থাকে। এছাড়া করোনারি রক্তনালির রোগের ঝুঁকি কমে যায়। ক্ষতিগ্রস্ত স্নায়ু সুস্থ হতে শুরু করে। ধূমপান শরীরে রক্ত সঞ্চালনে বাধা দেয়। ফলে ত্বক ধীরে ধীরে নিস্তেজ, বিবর্ণ হতে থাকে। আর ধূমপান ছাড়ার পর রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। ফলে ত্বকের জেল্লা ফিরে আসে। 

ধূমপান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে বিরক্তি, উদ্বেগ, মনোযোগে সমস্যা এবং খিদে বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। যদিও প্রাথমিকভাবে  সমস্যা হলেও শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। সেক্ষেত্রে শরীরচর্চা, পর্যাপ্ত জল খাওয়া এবং নিকোটিন থেরাপি যেমন প্যাচ অথবা চুইংগামে উপকার পেতে পারেন। একইসঙ্গে পরিবার, বন্ধু, প্রশিক্ষিত কাউন্সেলরের সাহায্যে ধূমপান ছাড়া আরও সহজ হয়ে যায়। 

প্রাথমিকভাবে ধূমপান ছাড়ার সময় চ্যালেঞ্জিং হলেও এর দীর্ঘ মেয়াদি উপকারিতা রয়েছে অনেক। কয়েক সপ্তাহ বাদেই শরীরে রক্ত সঞ্চালন, এনার্জি বাড়ে। এক মাসের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস, ক্যানসার ও কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে যায়। ধূমপান ছেড়ে দেওয়ার ১০ বছর পর ফুসফুস ক্যানসার হওয়ার আশঙ্কা ৫০%–এর বেশি কমে যায়। এছাড়াও হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কম থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া