শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ মার্চ ২০২৫ ২২ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এক বিধায়ক পান মশলা খেয়ে থুতু ফেলেন বিধানসভার ভিতরেই! বিষয়টি নজর এড়ায়নি খোদ অধ্যক্ষের। লাল হয়ে যাওয়া দেওয়ালের নোংরা অংশ সাফ করিয়েছেন অধ্যক্ষ। তারপরই কড়া ধমক দিলেন বিধায়কদের। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিলেন।
ঘটনাটি উত্তরপ্রদেশ বিধানসভার। মঙ্গলবার সকালেই অধ্যক্ষের কাছে খবর আসে যে, এক বিধায়ক বিধানসভা কক্ষের ভিতর পান মশলা খেয়ে থুতু ফেলেছেন। বিধানসভায় ঢোকার মুখে নিজের চোখে সেই প্রমাণও পান অধ্যক্ষ সতীশ মাহানা। এরপর বিধানসভায় তিনি বিধায়কদের জানান যে, তিনি নিজেই ওই এলাকা সাফ করে এসেছেন।
সভা শুরুর আগে বিধায়কদের সতর্ক করে অধ্যক্ষকে বলতে শোনা যায় যে, কে এই কাজ করেছেন, তা তিনি একটি ভিডিও-র মাধ্যমে দেখেওছেন। কিন্তু, ওই বিধায়কের নাম ও ভাবমূর্তি খারাপ হবে ভেবে তাঁর নাম তিনি প্রকাশ করছেন না। বিধানসভার বাইরেও বিধায়ক হাসির পাত্র হবেন বলে তাঁর নাম গোপন রাখার সিদ্ধান্ত নেন মাহানা। তবে স্পষ্ট ভাষায় সকলের উদ্দেশে এ ধরনের কাজ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেন। বলেন, আজ সকালে আমি খবর পাই যে, আমাদেরই এক বিধায়ক বিধানসভার হলের ভিতরে পান মশলার থুতু ফেলেছেন।
স্পিকারের কথায়, "আমি সেই জায়গাটি নিজে পরিষ্কার করে এসেছি। ভিডিও-তে আমি ওই বিধায়ককেও দেখেছি। কিন্তু, আমি চাই না, এ নিয়ে তিনি সকলের কাছে অপদস্থ হন। তাই আমি কারও নাম জানাচ্ছি না। আমি সকল সদস্যের কাছে আবেদন করছি, আপনারা যদি কাউকে এরকম কাজ করতে দেখেন তাহলে আপনারাই তাঁকে বাধা দেবেন। এই বিধানসভাকে পরিচ্ছন্ন রাখা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। যে এই কাজ করেছেন তিনি যদি আমার কাছে এসে বলেন যে, ঠিক কাজ করেননি। তাহলে ভাল, নয়তো আমাকে তাঁকে ডেকে পাঠাতে হবে বলে সাবধান করেন স্পিকার।"
#WATCH | Uttar Pradesh Assembly Speaker Satish Mahana raised the issue of some MLA spitting in the House after consuming pan masala. He said that he got the stains cleaned, urged other MLA to stop others from indulging in such acts and also appealed to the MLA to step forward and… pic.twitter.com/VLp32qXlU8
— ANI (@ANI) March 4, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?