শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ মার্চ ২০২৫ ২১ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী। গাছে ঝুলন্ত ওরাংওটাং-এর সঙ্গে মজা করলেন, সিংহ এবং সিংহ শাবককে খাবার খাওয়ালেন, চিতাবাঘের ছানার গায়ে হাত বুলোলেন, গন্ডারের ছানাদের দুধ খাওয়ালেন, খেতে দিলেন জিরাফকেও!
গুজরাত সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার তৃতীয় দিনে আনন্ত আম্বানির উদ্যোগে তৈরি ভান্তারা প্রাণী সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অত্যাধুনিক পশু আশ্রয়কেন্দ্রটি ৩ হাজার একর জুড়ে বিস্তৃত। সেখানে ২,০০০-এর বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ বিপন্ন ও উদ্ধার হওয়া প্রাণী রয়েছে। এদিন ভান্তারায় প্রধানমন্ত্রী মোদিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে খেলা করতে ও তাদের খাওয়াতে দেখা যায়।
ভান্তারায় কী করলেন মোদি, সেই নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী এক ওকাপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। খোলা আকাশের নীচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন, ওরাংওটাংকে জড়িয়ে ধরে খেলছেন, এবং হিপোপটেমাস, কুমির, জেব্রা, জিরাফ, সিল ও এই ধরনের বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটাচ্ছেন।
প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য ভান্তারায় নানারকম বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সংরক্ষণের বিশেষ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, এশীয় সিংহ, তুষার চিতা, একশৃঙ্গ গন্ডার-সহ বিভিন্ন বিপন্ন প্রাণীর রক্ষণাবেক্ষণ, বিশ্বের সবচেয়ে বড় হাতির হাসপাতাল, আধুনিক পশু হাসপাতাল, এমআরআই, সিটি স্ক্যান, ইনটেনসিভ কেয়ার ইউনিট, অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, ডেন্টিস্ট্রি, ও অভ্যন্তরীণ চিকিৎসার বিভাগ ইত্যাদি।
ভিডিও-তে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদি একটি এশীয় সিংহের এমআরআই রিপোর্টও পর্যবেক্ষণ করে দেখেন, অপারেশন থিয়েটারে একটি চিতাবাঘের অস্ত্রোপচার দেখতে যান, হাতিদের পুলে দেখতে যান, দু-মুখো সাপ, কচ্ছপ, ভোঁদড়-- ইত্যাদি নানা প্রজাতির জলচর প্রাণীদেরও পরিদর্শন করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?