শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Love Gone Too Far: Man Endures Electric Shock to endures fake childbirth for Girlfriend s Request

লাইফস্টাইল | প্রেমিকার আবদার, যোগ্য বাবা হওয়ার প্রস্তুতিতে ইলেকট্রিক শক! প্রেমে অন্ধ যুবকের কী হল পরিণতি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ২১ : ৪৯Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: ট্রয়ের যুদ্ধ থেকে পাহাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়া- প্রেমে পড়লে পুরুষ কী না করে! আর তার খেসারত হিসাবে যদি নিজের চরম ক্ষতি অথবা করুণ পরিণতি হয়, তাতেও কুছ পড়িয়া নেহি। সেকথাই যেন আবার প্রমাণ করলেন এই চিনে যুবক। বিয়ের আগে প্রেমিকা আবদার করেছিলেন, সন্তান জন্ম দিতে একজন নারীকে কতটা কষ্ট পেতে হয় সেকথা যদি যুবকটি অনুভব করেন তাহলে তাঁদের দাম্পত্য জীবন আরও সুন্দর হয়ে উঠবে। 

 

প্রেমিকার এই আবদার শুনে প্রথমে চমকে উঠে না করে দিয়েছিলেন ওই যুবক। এরপর সেই যুবককে চাপ দিতে থাকে মেয়েটির বোন এবং মা। শেষমেশ ভালবাসার খাতিরেই নিজের মত পাল্টান ওই যুবক। সন্তান জন্ম দেওয়ার সময় একজন নারী কতটা ব্যাথা অনুভব করেন, তা নিজের উপর পরীক্ষা করার জন্য রাজি হয়ে যান তিনি। আর সেই প্রক্রিয়ার মধ্যে ছিল ইলেকট্রিক শক!  জানা গিয়েছে দেড় ঘন্টার ওই বিশেষ প্রক্রিয়ায় ধীরে ধীরে যুবকের পেটের উপর দেওয়া শুরু হয়েছিল বিদ্যুতের ছোবল। পরে বাড়ানো হতে থাকে তীব্রতা এবং শেষ পর্যায় তা প্রায় চরমে পৌঁছয়! গুরুতর ব্যাথা পেয়েও ভালবাসার খাতিরে তা সহ্য করে গিয়েছিলেন সেই যুবক। প্রক্রিয়া শেষে তিনি ঘেমেনেয়ে একসা, শুরু হয়ে গিয়েছে বমি। যায় হোক, এক সপ্তাহ কাটতে না কাটতেই অসহায় পিটার যন্ত্রণায় ছটফট করা শুরু করে দিলেন ওই যুবক। 


হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুরু হয় পরীক্ষানিরীক্ষা। চিকিৎসকেরা দেখলেন, গুরুতর জখম যুবকের ক্ষুদ্রান্ত্র। উপায় না দেখে সম্পূর্ণ ক্ষুদ্রান্ত্রে অস্ত্রোপচার করে বাদ দিতে হল যুবকের শরীর থেকে। এরপর গোটা ঘটনা জানতেই যুবকের বাড়ির লোকেরা বিয়ে বাতিল করে দেয়। অভিযোগ দায়ের করা হয় তাঁর প্রেমিকার নামে। জানা যাচ্ছে, গুরুতর মামলাও দায়ের করা হতে পারে অভিযুক্ত প্রেমিকার নামে। যদিও এরপরেও মেয়েটি নিজের কোনও দোষ  দেখছেন না। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মহিলা জানিয়েছেন, প্রয়োজনে যুবকটির চিকিৎসার সমস্ত খরচ টানতে তিনি প্রস্তুত!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া