রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এই দেশ হিন্দুদের তৈরি, কিন্তু এখন সেখানে শুধু মুসলিমদেরই নাগরিকত্ব দেওয়া হয়, চেনেন ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রকে?

RD | ০৪ মার্চ ২০২৫ ২০ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাহায্য সত্ত্বেও, এই দেশের শাসকরা বিগত কয়েক বছর ধরে ভারতবিরোধী মনোভাব উস্কে দিচ্ছেলেন। সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরের পর থেকে এই ভারতবিদ্বেষ ফের মাথাচাড় দেয়। দেশটি হল মালদ্বীপ। এই দেশ ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। যা প্রায় ১২০০ দ্বীপের সমন্বয়ে গঠিত। তবে, মালদ্বীপের জনসংখ্যা মাত্র ২০০টি দ্বীপেই সীমাবদ্ধ। ২০০টির মধ্যে ১২টি দ্বীপ পর্যটকদের জন্য, যেখানে পর্যটকদের ভ্রমণের জন্য রিসর্ট, হোটেল এবং নানা সুযোগ-সুবিধা রয়েছে। প্রতি বছর প্রায় ছয় লক্ষ পর্যটক এখানে আসেন। বেশিরভাগ পর্যটক ভারত থেকে আসেন। মালদ্বীপে সাতটি প্রদেশ রয়েছে।

কিন্তু, আপনি কি জানেন যে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মালদ্বীপ হিন্দু রাজাদের শাসনাধীন ছিল। পরে এটি বৌদ্ধধর্মের কেন্দ্র হয়ে ওঠে। তামিল চোল রাজারাও এখানে রাজত্ব করেছেন। কিন্তু এরপর ধীরে ধীরে এই দেশ একটি মুসলিম রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। বর্তমানে ইসলাম মালদ্বীপের রাষ্ট্রীয়-ধর্ম। এ দেশে কোনও অ-মুসলিম নাগরিক হতে পারে না।

ঐতিহাসিক প্রমাণ অনুসারে, মালদ্বীপের ইতিহাস ২,৫০০ বছরেরও বেশি পুরনো। মালদ্বীপের প্রথম বসতি স্থাপনকারীরা সম্ভবত গুজরাটি ছিলেন। এঁরা প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে শ্রীলঙ্কায় এসে বসতি স্থাপন করেছিলেন। সেখান থেকে কেউ কেউ মালদ্বীপে চলে যান। মালদ্বীপের প্রথম বাসিন্দারা ধেবি নামে পরিচিত ছিলেন। তাঁরা ভারতের কালিবঙ্গন থেকে সেখানে যান। মালদ্বীপের প্রথম রাজবংশ, 'সৌর রাজবংশ' হিসাবে পরিচিত ছিল। কিন্তু সেই ইতিহাস লিপিবদ্ধ তাম্রলিপিগুলি অনেক আগেই হারিয়ে গিয়েছে।

মালদ্বীপ একটি সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ২০১৩ সালে প্রেসিডেন্ট ইয়ামিন এবং তাঁর দল দেশে ধর্মীয় উগ্রবাদকে উৎসাহিত করেছিল বলে মনে করা হয়। এখান থেকে অনেক যুবক সিরিয়ায় গিয়ে জঙ্গি সংগঠন আইসিসে যোগ দিয়েছিল। এখন মালদ্বীপে যে দলটি ক্ষমতায় আছে তাদের উপর ইয়ামিনের প্রভাবে রয়েছে। এই কারণেই সেখানে ইচ্ছাকৃতভাবে ভারতবিরোধী পরিবেশ তৈরির চেষ্টা চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া