শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাউকে 'মিঁয়া-তিয়ান' বা 'পাকিস্তানি' বলা অবশ্যই নিম্নরুচি, কিন্তু অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

RD | ০৪ মার্চ ২০২৫ ১৯ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কাউকে 'মিয়াঁ-টিয়াঁ' বা 'পাকিস্তানি'  বলা নিম্ন রুচির পরিচয় হলেও তা অপরাধ নয়। এমনকি এই ধরনের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলেও মনে করে না দেশের শীর্ষ আদালত।  

মঙ্গলবার বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। মামলাকারী ছিলেন একজন সরকারি আরটিআই বিভাগে কর্মরত উর্দু ট্রান্সলেটর। তাঁর দাবি ছিল, তাঁকে তাঁরই এক সহকর্মী হরি নন্দন সিং 'পাকিস্তানি' বলে অপমান করেছেন। আদালতে মামলাকারী জানান, একটি মামলা সংক্রান্ত কিছু নথি হরিকে দিয়েছিলেন তিনি। কিন্তু হরি প্রথমে তাঁর থেকে সেই নথি নিতে চায়নি। পরবর্তী সময়ে তা নিলেও তাঁর ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। এতেই তিনি অপমানিত হয়েছেন। হরির বিরুদ্ধে তাঁকে ভয় দেখানো এবং চাপ দিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। 

এইসব অভিযোগের প্রেক্ষিতেই ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে অপমান করা) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) ধারায় মামলা রুজু হয় হরির বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেট প্রথমে ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা গ্রহণ করে, তবে প্রমাণের অভাবে বাকি ধারা বাতিল করে দেয়। পরে এই মামলা রাজস্থান হাইকোর্টে যায় এবং সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়। 

সেই মামলাতেই বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের পর্যবেক্ষণ, ওই মন্তব্য অবশ্যই খারাপ উদ্দেশে করা হয়েছিল। কিন্তু তাকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অপরাধ বলা যায় না। ফলে অভিযুক্তকে নির্দোশ বলে মুক্তি দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া