শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ট্রেডমিলে নাকি প্রকৃতির মাঝে, কোথায় হাঁটলে সবচেয়ে বেশি লাভ? সঠিক উত্তর জানলেই দ্রুত কমবে ওজন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মার্চ ২০২৫ ১৮ : ৫৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ওজন কমাতে হাঁটার বিকল্প নেই। শুধু মেদ ঝরাতে নয়, হাঁটাহাঁটি করলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতে ক্রনিক রোগ। কিন্তু ঘরের মধ্যে নাকি বাইরে হাঁটবেন, এই প্রশ্ন অনেককেই ভাবায়। আসলে পার্কে বা কোনও ফাঁকা রাস্তায় হাঁটার ইচ্ছে থাকলেও সব জায়গায় ঠিকঠাক সুযোগ পাওয়া যায় না। ফলে হাঁটতে বা জগিং করতে ইদানিং অনেকেরই ভরসা ট্রেডমিল। এই যন্ত্রে সহজেই হাঁটা বা দৌড়নো যায়। কিন্তু কোথায় হাঁটলে বেশি উপকার মিলবে? 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রকৃতির মাঝে অর্থাৎ পার্ক, জঙ্গল, পাহাড় কিংবা সমুদ্রের পাড়ে হাঁটার উপকারিকাতেও বেশি জোর দিয়েছেন। ঘরের মধ্যে কিংবা ট্রেডমিলে হাঁটার চেয়ে বাইরে হাঁটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে শরীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ে। এক ঝলকে দেখে নিন ঘরের বাইরে হাঁটার কী কী উপকারিতা রয়েছে- 

১. পার্কে বা রাস্তায় হাঁটলে বাতাসের বিপরীতে হাঁটতে হয়। ফলে সেই শরীরচর্চা বেশি পরিমাণ ক্যালোরি খরচ করে। ট্রেডমিলে বাতাসের প্রতিরোধের বিষয়টি অনেকটাই কম।
২. বাইরে হাঁটলে বা দৌড়লে উঁচু-নীচু জমির উপর দিয়ে যেতে হয়। কোথাও ঢালু, আবার কোথাও চড়াই পথ থাকতে পারে। ফলে বিভিন্ন ভাবে কাজ করে পেশি। কিন্তু ট্রেডমিলে একই সমান জমির উপর দিয়ে হাঁটলে তা হয় না। একইসঙ্গে খোলা জায়গায় হাঁটলে জায়গার সঙ্গে গতি, ওঠানামা, শরীরে ভারসাম্য সামঞ্জস্য রেখে বদলাতে থাকে। কিন্তু ট্রেডমিলে এমন কোনও পার্থক্য তৈরি হয় না।
৩. বাইরে হাঁটলে রক্ত সঞ্চালন বাড়ে, রক্তচাপ কমে এবং হার্টের স্বাস্থ্যও ভাল থাকে। এটি কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রেখে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমায়। 
৪. প্রকৃতির মাঝে মুক্ত বাতাসে অক্সিজেনযুক্ত জায়গায় হাঁটলে ফুসফুসের ক্ষমতাও বাড়ে। 
৫. প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলে কর্টিলস, স্ট্রেস হরমোন. দুশ্চিন্তা কমে। সার্বিকভাবে নেতিবাচক চিন্তাও কম আসে। 

কোনটা ভাল

বাইরে হাঁটা এবং ট্রেডমিলে হাঁটার মধ্যে কোনটি ভাল, তার উত্তর এককথায় দেওয়া কঠিন। যেমন বাইরে হাঁটলে প্রকৃতির সাহচর্যে স্ট্রেস কমার বিষয়টি লক্ষ্যণীয়। যা বদ্ধ জায়গায় ট্রেডমিলে হাঁটলে মেলে না। আবার রাস্তায়-পার্কে দৌড়নো সবার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে ট্রেডমিল অনেক নিরাপদ। তাই ব্যক্তি বিশেষে কোনটা প্রয়োজন এবং সুবিধা তার উপর ভিত্তি করেই হাঁটা উচিত। বিশেষজ্ঞদের মতে, কোনওরকম সমস্যা না থাকলে বাইরে হাঁটা বা দৌড়নো সবচেয়ে ভাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া