শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এ কী কাণ্ড, আচমকা দু'ভাগে ভাগ হয়ে গেল পুরীগামী চলন্ত এক্সপ্রেস ট্রেন! তারপর?

RD | ০৪ মার্চ ২০২৫ ১৮ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিব্যি চলছিল ট্রেন। হটাৎই ছন্দপতন। ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। একটি এক্সপ্রেস ট্রেন দু'ভাগে ভাগ হয়ে গেল! যা দেখে যাত্রীদের আত্মারাম খাঁচা। এ কি কাণ্ড, প্রবল উৎকণ্ঠায় তখন ঈশ্বরের নাম জপতে শুরু করে দিয়েছেন যাত্রীরা। তবে, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। পরে, রেলকর্মীরা এসে ট্রেনের দু'টি অংশ জুড়ে দেন। 

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) জংশনের কাছে সোমবার উত্তরপ্রদেশের চান্দৌলিতে ওড়িশাগামী নন্দন কানন এক্সপ্রেসের দু'টি কামরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটে। পরে, ট্রেনের দু'টি বগি সংযুক্ত করার জন্য একটি চেইন এবং হুক ব্যবস্থার প্রয়োগ ঘটানো হয়।

দুর্ঘটনার সময় এক্সপ্রেস ট্রেনটি ৩ ঘন্টারও বেশি দেরিতে দিল্লি থেকে পুরী যাচ্ছিল।

 

পরে রেল কর্মীরা এসে, এস৪ এবং এস৫ দু'টি বগিকে ডিডিইউ জংশনে আনা হয় এবং যাত্রীদের অন্য একটি বগিতে স্থানান্তর করা হয়। একজন যাত্রী বলেন, "আমরা ভেবেছিলাম বড় কোনও দুর্ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে ট্রেনের গতি কম ছিল তাই কেউ আহত হয়নি।"

চার ঘন্টারও বেশি সময় ধরে এক্সপ্রেস ট্রেনের বগি দু'টি ঠিক করা হয়।

গত বছর, বিহারের বারাউনি জংশনে ট্রেনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় একটি ট্রেনের ইঞ্জিন এবং একটি কামরার মধ্যে পিষ্ট হয়ে একজন রেলকর্মীর মৃত্যু হয়েছিল। ৯ নভেম্বরের ঘটনাটি রেল কর্মীদের মধ্যে "ভুল যোগাযোগের" কারণে ঘটেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া