শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিরাট কোহলিকেও ছাড়েননি কংগ্রেস মুখপাত্র! পুরনো পোস্ট ভাইরাল হতেই ক্ষেপে লাল নেটপাড়া

Kaushik Roy | ০৪ মার্চ ২০২৫ ১৫ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ওপেনার হিসেবে বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় অধিনায়কের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে বসেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। রোহিত শর্মাকে ‘মোটা খেলোয়াড় ও ‘ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন’ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামা। এক বিতর্কিত পোস্টের পরই নেটমাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যায়। এর মধ্যেই ভাইরাল হল বিরাট কোহলিকে নিয়ে কংগ্রেস নেত্রীর শামা মহম্মদের পুরনো এক সোশ্যাল মিডিয়া পোস্ট। 

 

২০১৮ সালে এক্স হ্যান্ডেলে এক পোস্টে শামা তৎকালীন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু আসলে ঘটনাটি কী? জানা গিয়েছে, ২০১৮ সালের নভেম্বরে এক ভক্তের মন্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কোহলি। ওই ভক্ত বলেছিলেন, ‘আমি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্যাটারদের খেলা দেখতে বেশি পছন্দ করি। ভারতীয় ব্যাটারদের থেকে তাঁরা ভালো খেলে’। কোহলিকে ‘ওভার-রেটেড ব্যাটার’ বলেও উল্লেখ কেন তিনি।

 

 

এই পোস্টের পাল্টা বিরাট ওই ভক্তকে জবাব দেন, ‘আমি মনে করি না যে তোমার ভারতে থাকা উচিত। অন্য কোথাও গিয়ে থাকো। আমাদের দেশে থেকে অন্য দেশের খেলোয়াড়দের ভালোবাসছ? তুমি আমাকে নাই পছন্দ করতে পার, কিন্তু দেশ সবার আগে’। কোহলির এই পোস্টের কড়া সমালোচনা করে এক পোস্ট করেন শামা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘বিরাট কোহলি ব্রিটিশদের আবিষ্কার করা খেলা খেলেন। বিদেশি ব্র্যান্ডের প্রচার করে কোটি কোটি টাকা উপার্জন করেন। ইতালিতে গিয়ে বিয়ে করেন। 

 

হার্শেল গিবসকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে বেছে নেন। অ্যাঞ্জেলিক কেরবারকে সেরা টেনিস তারকা হিসেবে বেছে নেন। অথচ যারা বিদেশি ব্যাটারদের পছন্দ করেন তাঁদের তিনি দেশ ছাড়তে বলেন’!  ২০১৮ সালের এই পুরনো পোস্ট বর্তমানে ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, কংগ্রেস মুখপাত্রর সম্ভবত ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে নিয়েই সমস্যা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া