শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মার্চ ২০২৫ ০১ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বহুজন সমাজ পার্টি থেকে নিজের ভাইপো আকাশ আনন্দকে বহিষ্কার করলেন দলের সুপ্রিম মায়াবতী। আকাশকেই রাজনৈতিক উত্তরাধিকারী বলে বেচে নিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু, রবিবার দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দেন বহেনজি। জাতীয় কো-অর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয় তাঁর বাবা আনন্দ কুমারকে। এর একদিন কাটতে না কাটতেই সোমবার আকাশকে বহিষ্কার করে দিলেন মায়াবতী।
কী কারণে এই চরম পদক্ষেপ? কারণ জানিয়ে আজ এক্স হ্যান্ডেলে মায়াবতী লেখেন, 'গতকাল বিএসপির সর্বভারতীয় বৈঠকে আকাশ আনন্দকে দলের জাতীয় কোর্ডিনেটর-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ তাঁকে দল থেকে বহিষ্কার করা হল। কারণ আকাশ তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত হয় কাজ করছিল। দলবিরোধী কাজের জন্য অশোককেও বিএসপি থেকে বের করে দেওয়া হয়েছিল। দলের ঊর্ধ্বে গিয়ে তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছিলেন। তাই পরম শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধের স্বার্থে এবং শ্রদ্ধেয় শ্রী কাঁশিরাম জির অনুশাসনের ঐতিহ্য অনুসরণ করে আকাশ আনন্দকে তাঁর শ্বশুরের মতো দল থেকে বহিষ্কার করা হল। এই সিদ্ধান্ত আমাদের দল ও আন্দোলনের স্বার্থে নেওয়া হয়েছে।'
মায়াবতী সপ্তাহান্তে অশোক সিদ্ধার্থকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তাঁর বিরুদ্ধে দল ভাঙানো, উপদল তৈরির অভিযোগ এনেছিলেন। এক বিবৃতিতে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী বলেছেন যে তিনি, "উত্তরপ্রদেশ-সহ সমগ্র দেশে দু'টি উপদলের মধ্যে বিভক্ত করে দলকে দুর্বল করার এই জঘন্য কাজটি করেছেন সিদ্ধার্থ, যা একেবারেই বরদাস্ত করা হবে না।"
গত বছরের মে মাসে, মায়াবতী আকাশ আনন্দকে "অপরিণত" হিসেবে চিহ্নিত করে দলের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করেছিলেন। কিন্তু এক মাস পরেই, তিনি দলের জাতীয় সমন্বয়কারী পদে আকাশের নাম ঘোষণা করেন এবং ইঙ্গিত দেন যে তিনিই তার রাজনৈতিক উত্তরাধিকারী হবেন।
এখন প্রশ্ন হল যে, কী হবে আকাশের ভবিষ্যৎ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?