শুক্রবার ১০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মার্চ ২০২৫ ০১ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা ওরফে অভয় সিং। এবার তাঁকে গাঁজা-সহ পাকড়াও করেছে পুলিশ। তবে আইআইটি বাবা-র দাবি, সেগুলি আসলে 'প্রসাদ'। তবে, এ যাত্রায় গ্রেপ্তারি এড়াতে পেরেছেন আইআইটি মুম্বইয়ের এই কৃতী। খুবই অল্প পরিমাণ গাঁজা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দাবি, আইাইটি বাবা-র কাছে অনুমিত সীমার মধ্যেই গাঁজা ছিল।
আইআইটি বাবা বলেছেন, "পুলিশ আমার কাছ থেকে প্রসাদ, গাঁজা খুঁজে পেয়েছে। প্রতিটি ভক্তের কাছে এই প্রসাদ আছে। যদি এটি অবৈধ হয়, তাহলে মহাকুম্ভে উপস্থিত সাধুদের গ্রেপ্তার করুন কারণ তাঁরা সেখানে প্রকাশ্যে এটা খাচ্ছিলেন।"
পুলিশের বক্তব্য, আইআইটি বাবা ঋদ্ধি সিদ্ধি পার্ক ক্লাসিক হোটেলে ছিলেন, সেখান তেকেই তাঁরা তথ্য পেয়েছিল যে- এই সাধু সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন। তারপরই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। তারা গিয়ে সাধুর থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'পুলিশের একটি দল হোটেলে পৌঁছে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে তাঁর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি তাঁর পকেট থেকে গাঁজার একটি প্যাকেট বের করে বলেন, আমি গাঁজা খেয়েছি। যদি এর প্রভাবে আমি কোনও তথ্য দিয়ে থাকি, তাহলে আমি কিছুই জানি না।'
১৯৮৫ সালের এনডিপিএস আইন অনুসারে ঘটনাস্থল থেকে উদ্ধার ১.৫০ গ্রাম ওজনের গাঁজার প্যাকেটটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সময়ে আইআইটি বাবা-কে ঘিরে আলোড়ন ছড়িয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর বিভিন্ন ভিডিও। তাঁর দাবি, আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বিদেশে মোটা বেতনের চাকরিও পেয়েছিলেন। কিন্তু সে সব ছেড়ে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন অভয় সিং ওরফে আইআইটি বাবা।
এরপরই তাঁকে ঘিরে নানা বিতর্ক। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কটাক্ষের শিকারও হন আইআইটি বাবা। তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হার নিশ্চিত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, উল্টো। দিন কয়েক আগেই নয়ডায় এক টেসিভিশন বিতর্কসভায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরেরও অভিযোগ তুলেছিলেন আইআইটি বাবা। ঘটনার প্রতিবাদে নয়ডার ১২৬ সেক্টর থানার বাইরে ধর্নাতেও বসেছিলেন তিনি। পরে পুলিশ তাঁকে বুঝিয়ে সেখান থেকে তাঁকে উঠিয়ে দিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?