শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রমজানের উপবাসে কীভাবে ফিট থাকবেন? শরীরে জলের ঘাটতি মেটাতে এই সব নিয়ম মেনে চলা জরুরি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ মার্চ ২০২৫ ০০ : ৪৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিশ্ব জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাসে ৩০ দিন রোজা রাখেন। সূর্যোদয়ের পর শুরু হয় রোজা আর সূর্যাস্তের পর রোজা ভাঙার রীতি রয়েছে। এইভাবে একমাস চলার পর আসে ঈদ। এবছর গত ১ মার্চ থেকে  রমজান মাস শুরু হয়েছে। ২ মার্চ প্রথম রোজা পালন হয়েছে, চলবে ৩০ মার্চ পর্যন্ত। সেক্ষেত্রে ৩১ মার্চ পালিত হবে ঈদ। তবে চাঁদের দেখা পাওয়ার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অংশে ঈদের তারিখ এগিয়ে পিছিয়ে আসতে পারে। 

যাঁরা এই সময় রোজা রাখেন তাঁদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস করতে হয়। সূর্যোদয়ের আগে যে খাবার খান, তাকে বলে শেহরি এবং সূর্যাস্তের পরের খাবারকে ইফতার বলে। এছাড়া সারাদিনে আর খাবার ও জল না খাওয়ার রীতি রয়েছে। আর সেই কারণেই রোজা রাখার সময়ে সুস্থ থাকতে শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি। 

*সারাদিন জল না খাওয়ার জন্য শরীরে ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন খাবার খেতে হবে যা জলের চাহিদা দীর্ঘক্ষণ পর্যন্ত পূরণ করতে পারে। শেহরি ও ইফতারের সময়ে ৮ থেকে ১০ গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন। 
*ডাবের জলে ৯৪ শতাংশ জলীয় উপাদান থাকে। এটি শরীরকে হাইড্রেটেড তো রাখেই, সেই সঙ্গে নিয়মিত ডাবের জল খাদ্যতালিকায় থাকলে কিডনি স্টোনের মতো রোগের আশঙ্কাও কমে যায়।
*ইফতারে সবচেয়ে বেশি যে খাবারের উপর জোর দেওয়া হয় তা হল শশা। শসার মধ্যে ৯৫ শতাংশ জল সহ প্রয়োজনীয় খনিজ, ভিটামিন থাকে। যা উপোসের সময় শরীরে শক্তি জোগায়। অন্ত্রের স্বাস্থ্যও ঠিক রাখে।
*তরমুজ শরীরের জন্যে অত্যন্ত উপকারী। তরমুজের মধ্যে জল থাকে ৯৪ শতাংশ। সেই সঙ্গে থাকে খনিজ। যা আমাদের শরীরে জলের চাহিদা মেটায়। আর দীর্ঘক্ষণ পর্যন্ত শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকলে কিডনির উপর চাপ পড়তে পারে। এমনকী কিডনিতে স্টোন হবারও আশঙ্কা থাকে। তরমুজ এই ধরনের সমস্যা প্রতিরোধ করে, সঙ্গে হার্টও ভাল রাখে। 
*রোজা রাখার সময়ে অতিরিক্ত নুন খাওয়া উচিত নয়। কারণ নুনের মধ্যে থাকা সোডিয়াম শরীরে তেষ্টা বাড়িয়ে দেয়। তাই তেলেভাজা, নুনের খাবার এড়িয়ে চলুন। 
*বাড়িতেই তাজা ফলের রস খেতে পারেন। কমলা, আপেল, তরমুজ যে কোনও ফলের জুস বানিয়ে খান। সঙ্গে মেশাতে পারেন ড্রাই ফ্রুট ও বিভিন্ন ধরনের বীজও। 
*চা, কফির মতো ক্যাফেইন জাতীয় পানীয় এবং চিনি বেশি রয়েছে এমন যে কোনও প্যাকেটজাত পানীয় ডিহাইড্রেশন বাড়িয়ে দিতে পারে। তাই রোজার সময়ে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন। 
*কোনও শারীরিক সমস্যা না থাকলে দুধ খেতে পারেন। দুধের মধ্যে থাকে ক্যালসিয়াম। সারা দিন উপবাস থাকার সময়ে যা শরীরের প্রয়োজনীয় পুষ্টির জোগান দেবে। 
*টক দইয়ের মধ্যে রয়েছে ৪৪ শতাংশ জল। সঙ্গে ভরপুর মাত্রায় থাকে প্রোটিন ও ক্যালসিয়াম। আঙুর বা বেদানা, শসার মতো বিভিন্ন জল মিশিয়ে টকদই খেতে পারেন। এতে শরীরে জলের চাহিদা পূরণ হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া