শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিদেশিনীর উরুতে প্রভু জগন্নাথের ট্যাটু! ওড়িশায় প্রবল উত্তেজনা, তারপর কী হল?

RD | ০৩ মার্চ ২০২৫ ২২ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হিন্দুদের অন্যতম আরাধ্য দেবতা হলেন প্রভু জগন্নাথ। সম্প্রতি বিদেশি মহিলার উরুতে সেই প্রভু জগন্নাথদেবের ট্যাটু দেখা গিয়েছে। যা নিয়ে অড়িশার রাজধানী ভুবনেশ্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। একাধিক জগন্নাথভক্ত জানিয়েছেন এই ধরনের কাজ সাংস্কৃতিক অবমাননা, অসম্মানজনক এবং আপত্তিকর। তারা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পদক্ষেপ করে পুলিশ। রবিবার রাতেই ভুবনেশ্বরের শহিদনগর থানায় মামলা ওই বিদেশি মহিলা ও ট্যাটু পার্লারের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপরই অভিযুক্ত বিদেশিনী ক্ষমা চেয়ে নেন। একই পথের পথিক হয়েছেন ট্যাটু পার্লারের মালিকও।

পুলিশ সূত্রে খবর, ওই বিদেশিনী ভুবনেশ্বরেই কর্মরত। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (ইচ্ছাকৃত ভাবে ধর্ম ও ধর্মবিশ্বাসে অবমাননা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত) এফআইআর করা হয়েছে।

প্রচণ্ড শোরগোলের মধ্যেই একটি ভিডিও-তে দেখা যাচ্ছে যে- বিদেশিনী ক্ষমা চেয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি প্রতিদিন ভগবান জগন্নাথের পুজো করি এবং তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। আমি ভুল করে আমার উরুতে ট্যাটুটি তৈরি করিয়ে ছিলাম। এর জন্য আমি ক্ষমা চাইছি।"

ট্যাটু পার্লারের মালিক রকিও ক্ষমা চেয়েছেন। একটি ভিডিও তাঁকে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। তাঁর সাফাই, দোকানের একজন কর্মী (ট্যাটু শিল্পী) ওই বিদেশিনীকে ট্যাটু তৈরি করে দিয়েছিলেন। সে বিদেশিনীর সঙ্গে ইংরেজিতে কথা বলে সেটি তৈরি করেন। কিন্তু এটা মারাত্মক ভুল ছিল।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া