মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মার্চ ২০২৫ ২০ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের চাকরির বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি। ২০২৪ সালের তুলনায়, ২০২৫ সালে মহিলাদের চাকরির সুযোগ ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তি (আইটি), ব্য়াঙ্ক, আর্থিক পরিষেবা এবং বিমা (বিএফএসআই), উৎপাদন এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চাকরির চাহিদা বেড়েছে।
ফাউন্ডিট (পূর্বে মনস্টার এপ্যাক এবং এমই)-এর প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে মহিলাদের জন্য উপলব্ধ প্রায় ২৫ শতাংশ চাকরিই একদম নতুনদের জন্য। এর থেকে বোঝা যায় যে, আইটি, মানবসম্পদ (এইচআর) এবং মার্কেটিংয়ের মতো ক্ষেত্রে পেশাদারদের চাহিদা বেশি, বিশেষ করে চাকরির প্রথম অবস্থায়।
তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহিলাদের সবচেয়ে বেশি চাকরির সুযোগ রয়েছে, প্রায় ৫৩ শতাংশ। তারপরে চার-ছয় অভিজ্ঞতাসম্পন্নদের (৩২ শতাংশ) চাকরির সুযোগ রয়েছে। রিপোর্ট অনুাসরে, তথ্যপ্রযুক্তি/কম্পিউটার - সফটওয়্যারের মতো শিল্পে মহিলাদের চাকরির সুযোগ রয়েছে প্রায় ৩৪ শতাংশ।
অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে নিয়োগ/স্টাফিং/আরপিও, বিএফএসআই এবং বিজ্ঞাপন/জনসংযোগ/ইভেন্ট, এই ক্ষেত্রগুলিতে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
ফাউন্ডিট-এর প্রতিষ্ঠাতা ভিপি-মার্কেটিং অনুপমা ভিমরাজকা বলেছেন য়ে, "ভারতীয় চাকরির বাজার দ্রুত বাড়চে, বিশেষ করে উচ্চ-প্রবৃদ্ধির শিল্প এবং প্রযুক্তি-চালিত শিল্পে মহিলাদের জন্য আরও বেশি সুযোগ রয়েছে এবং সুযোগ তৈরিও হচ্ছে।" তিনি আরও বলেন যে, অফিস থেকে কাজ করার ব্যবস্থায় ৫৫ শতাংশ বৃদ্ধি, নিয়োগকর্তাদের অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাঁর কথায়, "বেতনের সমতা এবং কর্ম-মোড পছন্দের মতো ক্ষেত্রগুলিতে চ্যালেঞ্জ অব্যহত থাকলেও, ২০২৫ সালে মহিলা কর্মীদের অংশগ্রহণের সামগ্রিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত উৎসাহব্যঞ্জক।"
মজার বিষয় হল, ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন ভূমিকাতেও মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, যা গত বছরে ছয় শতাংশ থেকে আট শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তিতে বিশেষায়িত প্রতিভার ক্রমবর্ধমান চাহিদাকেও তুলে ধরে।
ভৌগোলিকভাবে, প্রতিবেদনে দেখা গিয়েছে যে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরে আরও বেশি সংখ্যক মহিলা চাকরি পাচ্ছেন। নাসিক, সুরাট, কোয়েম্বাটুর এবং জয়পুরের মতো শহরে মহিলাদের চাকরির হার ৪১ শতাংশে পৌঁছেছে। টিয়ার-১ শহরে এই হার ৫৯ শতাংশ।
মহিলাদের চাকরির জন্য বেতন বন্টন দেখায় যে বেশিরভাগ (৮১ শতাংশ) ০-১০ লক্ষ বার্ষিক বেতনের মধ্যে, তারপরে ১১-২৫ লক্ষের মধ্যে ১১ শতাংশ, যেখানে আট শতাংশ ২৫ লক্ষেরও বেশি আয় করেন।
আরেকটি উৎসাহব্যঞ্জক প্রবণতা হল STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) ক্ষেত্রে মহিলাদের উত্থান, কারণ ভারতে STEM স্নাতকদের ৪৪ শতাংশই মহিলা।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?