শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

this much savings should be enough to start world travel

লাইফস্টাইল | ঠিক কত টাকা সঞ্চয় করলে বিশ্বভ্রমণ করতে পারবেন আপনিও? জেনে নিন হিসেব

নিজস্ব সংবাদদাতা | ০৩ মার্চ ২০২৫ ১৯ : ৪৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: "থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে" এই ইচ্ছে শুধু নজরুলের ব্যক্তিগত নয়। অসংখ্য মানুষের মনের কথা এটি । কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে কখনও কখনও এতই তফাত থেকে যায়, যার জন্য স্বপ্ন আর বাস্তবিত হতে পারে না। বিশেষ করে মধ্যবিত্তদের মধ্যে ভ্রমণের কথা উঠলেই সবার আগে মাথায় আসে খরচের কথা। এবার একটি ভ্রমণ সংস্থার করা সমীক্ষায় জানা গেল ঠিক কত টাকা সঞ্চয় করতে পারলে একজন বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন।

মার্কিন ভ্রমণ সংস্থা ট্রাভেলবিঞ্জার-এর তরফ থেকে এই সমীক্ষা চালায় টকার রিসার্চ নামের সমীক্ষক সংস্থা। এই সংস্থা ২০০০ জনের উপর চালায় সমীক্ষাটি। সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রশ্ন করা হয়, ব্যাঙ্কে ঠিক কত টাকা থাকলে তাঁরা অবিলম্বে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে যাওয়ার সাহস দেখাবেন। সমীক্ষায় উঠে এসেছে, বয়স ভেদে খরচ কিছুটা আলাদা হবে বলে মনে করছেন সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা। জেন জি-র মতে, ব্যাঙ্কে ২১১০০০ মার্কিন ডলার থাকলেই তাঁরা চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে যেতে তৈরি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে চল্লিশ পেরিয়ে যাওয়া ব্যক্তিরা মনে করেন বিশ্বভ্রমণে যাওয়ার জন্য ব্যাঙ্কে অন্তত ৩৩৫০০০ মার্কিন ডলার থাকতেই হবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকা সঞ্চয় হিসাবে থাকা বাঞ্ছনীয়। তবে সংস্থাটির নিজস্ব হিসাব বলছে কমবেশি ২৮৭০০০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা থাকলেই বিশ্বভ্রমণ সম্ভব।

কোন কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দ মানুষের? সমীক্ষায় দেখা গিয়েছে প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে আফ্রিকার অরণ্য, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর এবং মেরু প্রভা দেখার আগ্রহ সবচেয়ে বেশি। আর মানুষের তৈরি স্থাপত্যের মধ্যে আগ্রহ বেশি মিশরের পিরামিড, রোমের কলোসিয়াম এবং ভারতের তাজমহল নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া