শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মোটা-ব্যক্তিত্বহীন অধিনায়ক', রোহিত শর্মাকে আক্রমণ কংগ্রেস মুখপাত্রের, বিজেপি তেড়াফুঁড়ে উঠতেই ঢোক গিলল হাত শিবির!

RD | ০৩ মার্চ ২০২৫ ১৮ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির খেলায় রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনার হিসাবে রাম করতে ব্যর্থ হয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তারপরই অধিনায়কের বিরুদ্ধে বিষোদগার করেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। রোহিত শর্মাকে 'মোটা খেলোয়াড়' ও 'ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামা। যা নিয়েই কংগ্রেসকে নিসানা করে বিজেপি। মাঠের টি-২০ লড়াই গড়ায় রাজনীতির ময়দানে। চরম অস্বস্তি মধ্যে পড়ে হাত শিবির। শেষমেষ দলের মুখপাত্রকে ওই বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে 
মুথে ফেলার নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড। যা পালন করেন শামা। 

তবে নিজের পোস্টের জন্যে শামা ক্ষমা চাননি। তাঁর দাবি, "এটা একটা সাধারণ পোস্ট ছিল।" শামার প্রশ্ন, "গণতন্ত্রে কীভাবে নিজের মত প্রকাশ করা যায় না, আমি তা ভেবে অবাক।"

কী লিখেছিলেন শামা মহম্মদ? 
রবিবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচের মাঝখানে রোহিত শর্মার বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট করেন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্ম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ক্রীড়াবিদ হিসাবে রোহিত শর্মা একজন মোটা খেলোয়াড়! ওজন কমাতে হবে! এবং অবশ্যই ভারতের সবচেয়ে বেক্তিত্বহীন অধিনায়ক।" শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

এরপরই কংগ্রেসকে নিসানা করে বিজেপি। পদ্ম শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, "রাহুল গান্ধীর ক্যাপ্টেনসিতে যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তাঁরা আবার রোহিত শর্মার ক্যাপ্টেনসিকে ম্যাড়মেড়ে বলে! আমার ধারনা দিল্লিতে ৬টি ও ৯০টি নির্বাচনে হেরে যাওয়াটা খুবই প্রভাব-প্রতিপত্তির বিষয়, কিন্তু টি-২০ বিশ্বকাপ জেতাটা তা নয়! রোহিত শর্মার অসাধারণ ধারবাহিকতা রয়েছে খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে।"

ক্রমশ অস্বস্তি বাড়তে থাকে কংগ্রেসের। বিতর্ক বাড়তেই সামা বলেন, "এটা একটা সাধারণ পোস্ট ছিল। গণতন্ত্রে কীভাবে নিজের মত প্রকাশ করা যায় না, আমি তা ভেবে অবাক।"

কিন্তু বিতর্ক তাতে থামেনি। পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে আঁচ করে কংগ্রেস শামার বক্তব্যের সঙ্গে দলীয় অবস্থানের দূরত্ব তৈরি করতে শুরু করে। কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, 'শামা মহম্মদের মতামত একান্তই তাঁর নিজেস্ব। দলের সঙ্গে এক কোনও যোগ নেই। দল শামাকে সেই পোস্টটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। ভারতের ক্রীড়াবিদদের অবদানকে সবসময় সম্মান করে কংগ্রেস।'

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া