রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একটি খাবারেই কেল্লাফতে! শতায়ু হওয়ার রহস্য ফাঁস করলেন ১০৬ বছরের বৃদ্ধা

Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ১৭ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ১০৬ বছর বয়স। এখনও হেসেখেলে দিব্যি কাটাচ্ছেন সময়। ক্লান্তি নেই শরীরে। বিশ্রামের সময়টুকু বাদ দিলে, সারাদিন গল্প, আড্ডায় মেতে থাকেন। গায়ের চামড়া কুঁচকে গেছে। কিন্তু এখনও নিজেকে বৃদ্ধা ভাবতে নারাজ এডিথ হিল। ১০৬ বছরে পা দিয়েও চুটিয়ে জীবন উপভোগ করছেন। শতায়ু হওয়ার রহস্য কী? এবার তা নিয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন এডিথ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১০৬ বছর বয়সি এডিথ ব্রিটেনের বাসিন্দা। ১৯১৯ সালে তাঁর জন্ম। দু'টি বিশ্বযুদ্ধ দেখেছেন, ব্রিটেনে ২৩ প্রধানমন্ত্রীকে ক্ষমতা দখল করতে দেখেছেন। এককথায়, ব্রিটেনের বহু ইতিহাসের সাক্ষী তিনি। এতগুলো বছর পার করেও তাঁর জীবনীশক্তি মুগ্ধ করে দেয় সকলকে। এখনও এত প্রাণবন্ত কীভাবে? 

সংবাদমাধ্যমকে এডিথ জানিয়েছেন, তিনি বরাবরই মিষ্টি খেতে ভালবাসেন। কখনও সিগারেট খাননি, মদ্যপান করেননি। ছোট থেকেই স্বাধীন জীবনযাপন ছিল তাঁর। রোজ চকোলেট আর নিয়মিত পার্টির করার জন্যেই দিব্যি শতবর্ষ পার করতে পেরেছেন। মাত্র কয়েকবছর তিনি একটি কেয়ার হোমে থাকেন। সেখানে এসেও সকলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন। 

এডিথ আরও জানিয়েছেন, ডার্ক চকোলেট নয়, মিষ্টি চকোলেট তাঁর বেশি প্রিয়। পার্টিতে মদ্যপান না করলেও, খাওয়াদাওয়া, নাচগান এবং সকলের সঙ্গে আড্ডা দিতে তাঁর ভীষণ ভাল লাগে‌। নিত্যদিনের ডায়েটে একটি গোটা চকোলেট থাকে। এর জন্যেই ১০৬ বছরেও তাঁর ক্লান্তিবোধ হয় না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া