শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফুলশয্যার পরদিনই সন্তান প্রসব নববধূর, অন্তঃসত্ত্বা হয়েও টের পাননি! তুমুল অশান্তি শ্বশুরবাড়িতে

Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ১৬ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়িতে পা রাখার পরেই বিপত্তি। সকলের সঙ্গে আড্ডা দিতে দিতে আচমকা পেটে অসহ্য যন্ত্রণা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসক জানালেন, নববধূ অন্তঃসত্ত্বা। সেদিনই সন্তান প্রসব করতে হবে। বিয়ের ঠিক দু'দিন পরে কন্যাসন্তানের জন্ম দেন নববধূ। এ ঘটনায় রীতিমতো শোরগোল এলাকায়। তুমুল অশান্তি দুই পরিবারেও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। নববধূর পরিবার সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২৫ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে পা রাখেন। সেদিনও একাধিক আচার-অনুষ্ঠান পালিত হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা মিলে তুমুল হুল্লোড় করেন। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে সকলকে চা করে খাওয়ান নববধূ। বিকেলের পরেই আবহ সম্পূর্ণ বদলে যায়। 

নববধূর পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকেরা। দু'ঘণ্টার মধ্যে কন্যাসন্তানের জন্ম দেন তরুণী। এই ঘটনায় হতবাক তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়রা। সদ্যোজাত নিজের সন্তান নয় বলে দাবি করেছেন তাঁর স্বামী। এমনকী নববধূ ও তাঁর সন্তানকে ঘরে ঠাঁই দেবেন না বলেও সাফ জানিয়ে দেন শ্বশুর ও শাশুড়ি। 

এদিকে নববধূর বাপের বাড়ির তরফে জানানো হয়, বিয়ের আগে থেকেই যুবকের সঙ্গে তরুণীর মেলামেশা চলছিল। সন্তানটিও যুবকেরই। গতবছর মে মাস থেকে তাঁদের দেখাসাক্ষাৎ হত। এদিকে যুবকের দাবি, গতবছর অক্টোবর মাসে তাঁদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়। সন্তানটি কোনোভাবেই তাঁর নয়। দুই পরিবারের মধ্যে ঝামেলা এখনও জারি রয়েছে। দামি গয়না ফেরত না দিলে নববধূর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবক। এদিকে কন্যাসন্তানকে অস্বীকার করার ঘটনায় পাল্টা হুমকি দিয়েছে তরুণীর পরিবার। অশান্তির আবহে নববধূ সদ্যোজাতকে নিয়ে বাপের বাড়িতেই চলে আসেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া