শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ মার্চ ২০২৫ ০১ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্প এবং জেলেনস্কি ফের যাতে আলোচনায় বসেন সেই চালাবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। শুরুতেই ব্রিটেন ও ফ্রান্স, ইউক্রেনের সঙ্গে আলোচনা ভিত্তিতে একটি শান্তিচুক্তি তৈরি করবে। যা পরে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হবে। এভাবেই আলোচনার মাধ্যমে জটিলতা কাটানো যাবে বলে আশাবাদী ব্রিটেনের প্রধানমন্ত্রী। স্টারমারের দাবি, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র বাদানুবাদ আর কেউ কেউ দেখতে চায় না।
শুক্রবার সাংবাদ মাধ্যমের সামনেই হোয়াই হাউসে বসে একে অপরকে তীব্র আক্রমণ শানান ট্রাম্প ও জেলেনস্কি। ভেস্তে গিয়েছে আমেরিকা ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি। এরপরই আমেরিকা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটেনে পৌঁছন। কিভের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্য ব্রিটেন এবং ইউক্রেন তিন বিলিয়ন ইউরো মূল্যের একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে।
শনিবার ডাউনিং স্ট্রিটে স্টারমার জেলেনস্কিকে করমর্দন এবং উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান। রবিবার জেলেনস্কি লন্ডনে এক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগদান করেন। এই সফরকালে জেলেনস্কির সঙ্গে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তা বৈঠক চলাকালীনই প্রধানমন্ত্রী স্টারমার, জেলেনস্কিকে বলেন, "ইউক্রেনকে ব্রিটেনের পূর্ণ সমর্থন করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে যতদিন সময় লাগবে, ততদিন ইউক্রেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।" শনিবার ওই বেনজির পরিস্থিতির পর যা খুবই তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ব্রিটেন ও ফ্রান্স জুটি ইউক্রেনের অবস্থান এবং যুদ্ধের সমাপ্তি কীভাবে স্থায়ী এবং ন্যায্য শান্তির মাধ্যমে করা যায় তা নিয়ে আলোচনা করেছে। আশা করা যায় যে, এই দুই দেশের উদ্যোগে রাশিয়াকে যুদ্ধবিরতি বজায় রাখবে। ফের আক্রমণের চেষ্টা করবে না।
গত শনিবার আমেরিকায় খনিজ চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয় হোয়াইট হাউসের ওভাল অফিসে। সেখানে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প, ভান্সের মতপার্থক্য হয়। তাঁরা উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছিল আমেরিকা। কিন্তু জেলেনস্কি নিজের আগে দেশের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন। ট্রাম্প অভিযোগ করেন, লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এরপর মধ্যাহ্নভোজন না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। বাতিল হয়ে যায় বহু আলোচিত খনিজ চুক্তি। তাঁর ওই পদক্ষেপের পরই ইউক্রেন ইউরোপের একাধিক দেশকে পাশে পাচ্ছে। জেলেনস্কির ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?