শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ মার্চ ২০২৫ ২৩ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী ছাত্রী। ঘটনা তামিলনাড়ুর ভিলুপ্পুরমের। জানা গিয়েছে, ১৯ বছর বয়সি ইন্দু নিট মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের সময় তিনি ভুল পিন দিয়ে ফেলেন। যার জেরে ছাত্রীর বাবা চিৎকার করে মেয়েকে বকুনি দেন। এরপরই মর্মান্তিক পরিণতি ঘটে।
ইন্দুর বাবা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে একটি সরকারি কেন্দ্রে গিয়েছিলেন। এরপর সেখান থেকে তিনি মেয়েকে ফোন করে পিন নম্বর জানতে চান। যা আবেদনের অংশ হিসাবে পড়ুয়ার ফোনে পাঠানো হয়েছিল। কিন্তু দু'বারই তরুণী ভুল পিন বলেন। যদিও অনেক কষ্টে কাজ হাসিল করে ইন্দুর বাবা বাড়ি ফেরেন। এরপর মেয়ের ভুলের জন্য চিৎকার শুরু করেন। কীভাবে এমন কাজ করল তা জানতে চাওয়া হয়।
ইন্দুর মৃত্যুর পর দাবি করা হয়েছিল, পরীক্ষা দেওয়ার ভয়েই আত্মহত্যা করেছেন তরুণী। কিন্তু ঘটনার তদন্তে নেমে সত্য জানতে পারে পুলিশ।
গ্রামেরই একটি সরকারি উচ্চমাধ্যমিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাস করে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন ইন্দু। পুদুচেরির একটি বেসরকারি ইনস্টিটিউটে কোচিংও করছিলেন। তবে গত বছর পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। তাই চলতি বছর ফের পরীক্ষা দেওয়ার জন্য তাঁর প্রস্তুতি চলছিল। কিন্তু তারমধ্যেই সব শেষ।
ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরিবার ও বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাবার বকাবকির কারণেই এমন কাণ্ড নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য- তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?