শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ মার্চ ২০২৫ ২১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাবা-মা গিয়েছিলেন চিকিৎসকের কাছে। একলাই ঘরে ছিলেন ১৭ বছরের তরুণী। এই সুযোগেই ওই ঘরে দরজা ঠেলে ঢুকে পড়ে প্রতিবেশী এক যুবক। অভিযোগ, ওই যুবক তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি চিৎকার জুড়লে জানাজানির ভয়ে যুবকটি ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু, এই বিষয়টি জানাজানি হলে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা তার চরিত্র নিয়ে নানা প্রশ্ন তুলবে। এই আশঙ্কা করে চরম লজ্জিত ছিল তরুণীটি। শেষমেষ গায়ে আগুন ধরায় সে। অগ্নিদগ্ধ তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অতি সংকটজনক।
এই ঘটনা উত্তরপ্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকার। ২৩ বছর বয়সী অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লখনউয়ের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বিশ্বজিৎ শ্রীবাস্তব। ডিসিপি বলেছেন, "অভিুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত ধারা ৩৩৩/৭৪/১০৭/৬২ এবংপকসো আইনের ধারা ৭/৮ এর অধীনে এফআইআর নং ৫৬/২০২৫ নথিভুক্ত করা হয়েছে। আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।"
প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়েটির বাবা একজন গাড়ির চালক। তারা জানিয়েছেন যে, তরুণীর বাবা অসুস্থ স্ত্রী-কে নিয়ে চিকিৎসকরে কাছে গিয়েছিলেন। তখন তাঁদের বাড়িতে একা মেয়েটি ছিল।
মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়িতে ছুটে এসে আগুন নেভায়। খবর দেওয়া হয়, তরুণীর বাবা-মাকে। তাঁরা এসে মেয়েকে সিভিল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার তরুণীর শরীরে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে, পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান জারি রেখেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?