মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মার্চ ২০২৫ ১৯ : ৫৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একসময় বলিপাড়ার 'বোম্ব শেল' বলা হত বিপাশা বসু-কে। পাশাপাশি অভিনয়েও কেড়েছিলেন নজর। বলিপাড়ার নামকরা সংস্থার সব ছবিতেই পরপর দেখা যেত তাঁকে। তবে এখন আর তাঁকে দেখা যায় না রুপোলি পর্দায়। প্রায় ৫ বছর ধরে বড়পর্দা কিংবা ওটিটি সিরিজ-কোথাও পাত্তা পাওয়া যায় না 'বিপস'কে। বলিপাড়ার ফিসফাস, কাজ পাচ্ছেন না একসময়কার এই 'হট' অভিনেত্রী। এবার মিকা সিংয়ের গলাতেও শোনা গেল সেই সুর। আরও একধাপ এগিয়ে গলা চড়িয়ে এই জনপ্রিয় গায়কের দাবি, বিপাশার কাজ না পাওয়ার কারণ নাকি অভিনেত্রীর স্বভাবচরিত্র!
বছর পাঁচেক আগে মিকার প্রযোজনায় 'ডেঞ্জারাস' ওয়েব সিরিজে কাজ করেছিলেন বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার। সেই জুটির সঙ্গে কাজ করার 'জঘন্য' অভিজ্ঞতার কথা বলে বিপাশাকে একহাত নিলেন মিকা।
পাঁচ বছর আগে, শেষবার কাজ করেছেন ওয়েব সিরিজ 'ডেঞ্জারাস'-এ দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর স্বামী করণ সিং গ্রোভারও সঙ্গে ছিলেন। মিকা জানান, তিনি করণের সঙ্গে একটি ছবি বানাতে চেয়েছিলেন। যার বাজেট শুরুতে ৪ কোটি টাকা ছিল। কিন্তু বিপাশার জেদে বাজেট ১৪ কোটি টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এরপর ওই জুটি শুটিংয়ে অসম্ভব 'জ্বালাতন' করতেন যার জেরে নাজেহাল হতে হয়েছিল তাঁকে সহ গোটা শুটিং ইউনিটকে! মিকার কথায়, " কেন আজকাল বিপাশা-করণের কাছে কাজ নেই? কারণ কর্মফল। ঈশ্বর উপর থেকে সব নজর রাখেন...আমার করণকে খুব ভাল লাগত। তাঁকে নিয়ে আমি একটি এমন ছবি তৈরি করতে চেয়েছিলাম, যা আমার ঘরানার সঙ্গীতকে প্রচার করতে পারে। প্রথমে ভেবেছিলাম গল্প লেখাব বিক্রম ভাটকে দিয়ে, কিন্তু তাঁর পারিশ্রমিক অনেক বেশি ছিল। তাই আমরা ভূষণ প্যাটেলকে পরিচালক হিসেবে নিয়েছিলাম। এরপর ছবির নায়িকা হিসাবে অন্য একজনকে বাছাই করেছিলাম, কিন্তু বিপাশা নিজে থেকে সে বলল যে ও এই ছবির অংশ হতে চায়। রাজি হয়ে গিয়েছিলাম। এবং তারপর থেকে শুটিংয়ে ও যা করেছিল, আজীবন নিজেকে অভিশাপ দেব এই ভেবে কেন বিপাশাকে নিজের এই প্রজেক্টে ঢোকানোর জন্য রাজি হয়ে গিয়েছিলাম!"
বিপাশার কারণেই বাজেট ৪ কোটি থেকে বেড়ে ১৪ কোটি হয়ে গেল। এমন পরিস্থিতি যে, আমার মতো ছোট প্রযোজকরা সিনেমা বানানোর সিদ্ধান্তে সারাজীবন আফশোস করবে। ছবিতে বিপাশা ও করণ ছিল একটি কাপল।একটি কিসিং সিনও ছিল। হঠাৎই ট্যানট্রাম দেখানো শুরু করল। এটা করবে না, ওটা করবে না...এরপর এল ডাবিংয়ের সময়। সেখানেও চলল চূড়ান্ত নাটক, অসহযোগিতা। আসত না তাঁরা ডেট অনুযায়ী। একদিন শুনতে পেতাম বিপাশার গলা খারাপ তো একদিন করণের। এইসব করত!"
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?