মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ মার্চ ২০২৫ ১৯ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সব ঠিক মতো চললে মুম্বইয়ে খুলতে চলেছে ইলন মাস্কের সংস্থা টেসলার প্রথম শোরুম। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকায় খোলা হবে ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারক সংস্থা টেসলার শোরুম। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। মুম্বইয়ের পর দেশের রাজধানী নয়া দিল্লিতে টেসলা ভারতে তাদের দ্বিতীয় শোরুম খুলবে বলেও পরিকল্পনা প্রায় চূড়ান্ত।
ভারতে টেসলার গাড়ি ও শোরুম খোলাকে কেন্দ্র করে গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে।
টেসলা মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) প্রায় চার হাজার বর্গফুট এলাকাজুড়ে তাদের প্রথম শোরুম গড়ে তুলবে। পাঁচ বছরের জন্য লিজে ওই জায়গা চূড়ান্ত করা হয়েছে।এ জন্য মাস্কের সংস্থাকে প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা ভাড় গুণতে হবে। বান্দ্রা কুরলা কমপ্লেক্স অভিজাত বাণিজ্যিক এলাকা। সেখানে সাদারণত প্রতি বর্গফুটের ভাড় প্রায় ৯০০ টাকা হিসাবে ধার্য হয়।
টেসলা এ দেশে তাদের দ্বিতীয় শোরুম খুলবে দিল্লির অ্যারোসিটিতে। কাজ বেশ কিছুটা এগিয়েছে বলেও জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক মার্কিন সফরের সময় টেসলার সিইও এলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকের এক মাসেরও কম সময়ের মধ্যে, ভারতে ১৩টি পদে চাকরির জন্য টেসলার আগ্রহীদের আবেদন জমার কথা জানায়। এরপরই দু'টি শোরুমের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পরই ইলন মাস্কের সংস্থা টেসলা-র ভারতে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়। ২০২৪ সালেই ভারতে টেসলা শোরুম খুলতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু আমদানি শুল্ক সংক্রান্ত জটিলতার জেরে তা থমকে যায়। সেসময় নিজের ভারত সফরও বাতিল করেছিলেন মাস্ক।
ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসার পর থেকেই পরিস্থিতির বদলাতে শুরু করে। ট্রাম্পের চাপের মুখে মার্কিন পণ্যে আমদানি শুল্ক কমিয়েছে মোদি সরকার। এরপরই ভারতে শোরুম খোলার পথে পদক্ষেপ শুরু করে মাস্কের সংস্থা টেসলা। প্রাথমিক ভাবে জার্মানির কারখানায় তৈরি ইলেকট্রিক ভেহিক্যাল ভারতে বিক্রি হবে। এর মধ্যে টেসলা ভারতে কারখানা খুলবে। এ জন্য টেসলা কর্তারা এ দেশের কোনও বন্দরের কাছাকাছি জমির খোঁজ করছেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?