শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০১ মার্চ ২০২৫ ০১ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর বললেও কম বলা হয়। মেয়ের কীর্তীতে শিউরে ওঠার মতো অবস্থা। 'তোমার রক্ত পান করবো', মাকে পেটাতে পেটাতে অট্টহাস্যে চেঁচিয়ে উঠলেন মহিলা। তারপর? নৃশংস ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কোনও মানুষ যে তাঁর জন্মদাত্রী মায়ের প্রতি এতটা নিষ্ঠুর আচরণ করতে পারেন তা ভাবতেও পারছেন না নেটিজেনরা। মহিলার বিরুদ্ধে তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।
তিন মিনিটের নৃশংসতার ভিডিওটি বিহারে হিসারের আজাদ নগরের সাকেত কলোনির। অভিযুক্ত মহিলার নাম রিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, মা নির্মলা দেবীকে নৃশংস ভাবে পেটাচ্ছেন। তাঁকে কাঁদতেও দেখা যাচ্ছে। মায়ের উপর চেঁচামেচি করার পর রিতা তাঁর পায়ে জোরে আঘাত করছেন। নির্মলার চিৎকার উপেক্ষা করে তাঁর উরুতে কামড় বসিয়ে দেয় রিতা। তাঁকে বলতে শোনা যায়, "এটি বেশ মজার তো, আমি তোমার রক্ত পান করবো।" নির্মলা তখনও কাঁদছেন আচমকা রিতা তাঁকে চুল ধরে টেনে বিছানা থেকে নামিয়ে দেন এবং আবার কামড়াতে থাকেন। এরপর রিতা তাঁর মাকে চড় মারেন এবং জিজ্ঞাসা করেন, "তুমি কি চিরকাল বেঁচে থাকবে?" এর পর আবার রিতার চিৎকার, ''তুমি আমাকে এসব করতে বাধ্য করছ।'' এই কথা বলার পর ফের চলতে থাকে কিল, চড়, ঘুষি।
রিতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁর ভাই অমরদীপ সিং। সেই অভিযোগেপত্র থেকে জানা গিয়েছে, দু'বছর আগে রাজগড়ের বাসিন্দা সঞ্জয় পুনিয়ার সঙ্গে বিয়ে হয় রিতার। বিয়ের কয়েকদিন পড়েই বাপের বাড়িতে ফিরে আসেন রিতা সঙ্গে নিয়ে আসেন স্বামীকেও। এরপরেই সম্পত্তি নিয়ে মায়ের উপর অত্যাচার করতে শুরু করেন রিতা। অমরদীপের অভিযোগ, কুরুক্ষেত্রে পারিবারিক সম্পত্তি বিক্রি করে ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রিতা। মাকে বাড়িতে আটকে রেখে বাকি সম্পত্তি নিজের নামে করিয়ে নেওয়ার জন্য অত্যাচার করতেন। এমনকি, অমরদীপকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দিতেন না। উল্টে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত।
আজাদ নগর পুলিশ স্টেশনের আধিকারিক সাধুরাম জানিয়েছেন, রিতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন, ২০০৭-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?