শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে, বড় নির্দেশ অমিত শাহের

RD | ০১ মার্চ ২০২৫ ২১ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ৮ মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তায় মানুষ যাতে অবাধে চলাচল করতে পারেন সে জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেউ রাস্তায় চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। এ দিন হিংসা-কবলিত মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ-স্তরের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন অমিত শাহ।

দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হয়। জাতিগত হিংসায় ২০২৩ সালের মে মাস থেকে বিধ্বস্ত মণিপুর। সংঘর্ষে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের পর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। তারপর এটিই প্রথম এই ধরণের পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা, মণিপুর সরকারের শীর্ষ কর্মকর্তারা, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে য়ে, "মণিপুরকে মাদকমুক্ত করতে, মাদক ব্যবসায় জড়িত পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা উচিত।"

গত ২০শে ফেব্রুয়ারি রাজ্যপাল ভাল্লা সাত দিন সময়সীমা দিয়ে একটি হুঁশিয়ারি জারি করেছিল। যেখানে অবৈধ ও লুটপাট করা অস্ত্রধারী সকল ব্যক্তিকে আত্মসমর্পণের আবেদন করা হয়। পরে রাজ্যপাল জানিয়েছিলেন যে, ওই সাতদিনে ৩০০-রও বেশি অস্ত্রসমর্পণ করা হয়েছে। যার বেশিরভাগই রাজ্যের উপত্যকা জেলাগুলিতে। মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেংগোল প্রায় ২৪৬টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে।

তবে, শুক্রবার পাহাড়ি ও উপত্যকা উভয় অঞ্চলের মানুষের অনুরোধে সাড়া দিয়ে রাজ্যপাল অবৈধ ও লুটপাট করা অস্ত্র সমর্পণের সময়সীমা আগামী ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়েছেন।

জাতিগত হিংসার প্রাথমিক পর্যায়ে মণিপুর জুড়ে পুলিশ স্টেশন থেকে হাজার হাজার অস্ত্র লুট করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার তখন থেকে এই অঞ্চলকে স্থিতিশীল করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য কাজ করছে।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের পর ১৩ই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ২০২৭ সাল পর্যন্ত এই রাজ্যের বিধানসভা স্থগিত করা হয়ে যায়।

পার্বত্য জেলাগুলিতে 'উপজাতি সংহতি মার্চ'-এর পর মণিপুরে হিংসা শুরু হয় ২০২৩ সালের ৩ মে থেকে। মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি মর্যাদার দাবির প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। তারপর থেকে, রাজ্যে অস্থিরতা জারি ছিল, মেইতেই এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বারবার সংঘর্ষের রূপ নেয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া