শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাথায় হেলমেট নেই, রাস্তাও ভুল, ডেলিভারি এজেন্টদের 'উচিৎ শিক্ষা' বেঙ্গালুরুতে

SG | ০১ মার্চ ২০২৫ ২০ : ১৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর ব্যস্ত ডোড্ডানেকুন্ডি এলাকার ব্রেন অ্যাভালন অ্যাপার্টমেন্টের সামনে ঘটে গেল এক হাস্যকর ও উদ্বেগজনক ঘটনা। দুজন ডেলিভারি এজেন্ট ইলেকট্রিক বাইকে চড়ে হেলমেট ছাড়াই গাড়ির বিপরীত রাস্তার দিকে ছুটে যাচ্ছিলেন। এ দৃশ্য নজরে আসতেই এক সচেতন বাসিন্দা ভিডিও করতে শুরু করেন এবং নিজে থেকেই এগিয়ে গিয়ে তাঁদের থামিয়ে দেন।

ভিডিওতে দেখা যায়, বাসিন্দাটি ডেলিভারি এজেন্টদের সরাসরি বলেন, "ফিরে যাও, হেলমেট নেই, আর ভুল রাস্তায় যাচ্ছ! তুমি সুইগি ইন্সটামার্টের ডেলিভারি দিচ্ছ তো? এখনই ঠিক রাস্তায় ফিরে না গেলে অভিযোগ জানাবো!" বাসিন্দার এই কঠোর অবস্থানকে অনেকেই অনলাইনে প্রশংসা করেছেন। তবে ঘটনাটি শুধু এখানেই শেষ নয়। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

ইন্টারনেট ব্যবহারকারীরা একের পর এক মন্তব্য করতে থাকেন। একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা শুধু পেট্রোলের খরচ বাঁচানোর জন্য নয়। ভুল পথে চালানো এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের দেশে আর কোনো আশা নেই!"

আরেকজন যোগ করেন, "এরা বাইকগুলোও যেখানে খুশি ছেড়ে চলে যায়, পার্কিংয়ের ধার ধারে না।" এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, "১০ মিনিটের ডেলিভারি পরিষেবার জন্য এই ডেলিভারি এজেন্টরা ট্রাফিক আইনকে একদম উপেক্ষা করছে। এটা শহরের সড়ক নিরাপত্তার জন্য হুমকি!"

যদিও অনেকেই ডেলিভারি এজেন্টদের উপরে থাকা চাপের কথা উল্লেখ করেছেন। একজন লিখেছেন, "এভাবে সময়সীমা নির্ধারণ করা উচিত নয়। বেঙ্গালুরুর মতো ট্রাফিকের মধ্যে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া অসম্ভব এবং এটা তাঁদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে।"

এই ঘটনার পর অনেকেই পুলিশের কড়া ভূমিকার দাবি জানিয়েছেন এবং ডেলিভারি সংস্থাগুলোকেও তাঁদের নিয়মকানুন কড়া করার আহ্বান জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া