শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহিলাদের যৌন অভিযোগ করা মানেই তা ধ্রুব সত্য নয়, পুলিশকে সতর্ক করল কেরল হাইকোর্ট, জামিন অভিযুক্তকে

RD | ০১ মার্চ ২০২৫ ১৯ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কোনও মহিলা যৌন হেনস্থার অভিযোগ তোলা মানেই তা ধ্রুব সত্য বলে ধরে নেওয়া যাবে না। গুরুত্ব দিতে হবে অভিযুক্তের বক্তব্যকেও। এ নিয়ে পুলিশকে সতর্ক করে দিল কেরল হাইকোর্ট। এছাড়াও উচ্চ-আদালতের পরামর্শ, অভিযোগকারিণীর বক্তব্যের ভিত্তিতে যৌন নির্যাতনের মামলায় তদন্ত একতরফা করা যাবে না। 

এক মহিলা কর্মীকে সংস্থারই এক পুরুষ কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। থানায় অভিযোগ হতেই, পুলিশ অভিযোগকারিণী মহিলার অভিযোগের ভিত্তিতে সংস্থার ৫৭ বছর বয়সি ওই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযুক্তের দাবি ছিল, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। জামিনের আবেদন করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। অভিযুক্তের দাবি ছিল, সংস্থায় উপযুক্ত কাজ না করার জন্য  অভিযোগকারিণীকে তিনি কাজ থেকে সরিয়ে দেন। তারই প্রতিশোধ নিতেই ওই মহিলা ওই 'ভুয়ো মামলা' করা হয়েছে। আদালতে ওই কথোপকথনের অডিও রেকর্ডিংও জমা দিয়েছিলেন অভিযুক্ত। থানায় অভিযোগও করেছিলেন। ওই পুলিশি অভিযোগের কপিও আদালতে জমা দেন অভিযুক্ত। মামলাকারীর আইনজীবীর দাবি, পুলিশ যৌন হেনস্থার মামলা রুজুর আগে পুরনো অভিযোগটি খতিয়ে দেখেনি।

এই  মামলার শুনানি চলে কেরল হাইকোর্টের বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণনের বেঞ্চে। সেই শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, শুধুমাত্র মহিলার বক্তব্যকে সত্য বলে ধরে নেওয়া যায় না। তদন্তকারীদের অভিযোগকারিণী এবং অভিযুক্ত- উভয়েরই দাবি যাচাই করে দেখতে হবে। একতরফা বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোলে ভুল প্রভাব পড়তে পারে। এর ফলে অভিযুক্তের মান সম্মানেরও ক্ষতি হতে পারে। আদালত আরও বলেছে যে, মিথ্যা অভিযোগের কারণে একজন নাগরিকের যদি ক্ষতি হয়, তা কেবল অর্থ প্রদানের মাধ্যমে পূরণ করা যায় না। তাই তদন্তকারী আধিকারিকদের দু'পক্ষের বক্তব্যই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণনের মতে, তদন্তে যদি দেখা যায় মহিলা মিথ্যা অভিযোগ তুলছেন, তবে অভিযোগকারিণীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করার অধিকার রয়েছে তদন্তকারীদের।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তকে জামিন দেয় আদালত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া