সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ ৭-৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের তলায় কালি? মানসিক চাপ নাকি নেপথ্যে মারাত্মক রোগের পূর্বাভাস?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৫ ১৯ : ০০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: চোখ সৌন্দর্যের একটি অন্যতম অংশ। মায়াবী নয়নের চারধারে যদি কালো দাগ পড়ে, তাহলে সৌন্দর্যের ব্যাঘাত ঘটে বই কী! আজকাল ত্রিশ পেরতে না পেরতেই এই সমস্যা দেখা দিচ্ছে। আর বয়স বাড়লে তো কথাই নেই। আধুনিক জীবনের জাঁতাকলে ক্রমশ চোখের ধারে বাড়ছে ডার্ক সার্কল।

ত্বকের রঙের গাঢ়ত্ব নির্ভর করে মেলানিন নামক একটি রঞ্জকের উপর। যার যত বেশি মাত্রায় মেলানিন থাকবে, তার ত্বক তত কালচে হবে। চোখ এবং চুলের রং কালো হওয়ার পিছনেও ভূমিকা রয়েছে এই রঞ্জকের। অনেকের চোখের চারপাশে এই রঞ্জক অনেকটা বেশি পরিমাণে জমা হয় তাই সেই নির্দিষ্ট জায়গার ত্বকের রং গাঢ় খয়েরি হয়ে যায়। যা ডার্ক সার্কল হিসাবে দেখা দেয়। যে কোনও বয়সের মানুষের জন্যই ডার্ক সার্কল খুব অস্বস্তিকর। চোখের তলায় কালির পিছনে বেশ কয়েকটি সাধারণ কারণ থাকে। যা হল- 

•    চোখের চারদিকের অতি সূক্ষ্ম রক্তনালি সরু হয়ে যাওয়া ও কোলাজেন টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া এই সমস্যার মূল কারণ। 
•    অনিদ্রা অর্থাৎ পর্যাপ্ত ঘুম না হলে সাধারণত ডার্ক সার্কল পড়ার আশঙ্কা থাকে। 
•    হঠাৎ করে অনেকটা ওজন কমে গেলে শরীরের বিভিন্ন প্রক্রিয়াগত পরিবর্তন হয়। ফলে ডার্ক সার্কল দেখা দিতে পারে। 
•    'অ্যা টোপিক ডার্মাটাইটিস' নামক এক ধরনের অ্যালার্জিও চোখের তলায় কালি পড়ার কারণ হতে পারে। 
•    শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সঠিকভাবে সম্পাদনের জন্য শরীরে জলের প্রয়োজন। শরীরে জলাভাব তৈরি হলে ত্বকের ঔজ্জ্বল্য কমার পাশাপাশি চোখের উপর-নীচে কালি পড়তে পারে।
•    অনেকেরই জন্ম থেকে চোখের নীচের চামড়া বেশ পাতলা হয় বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাইপার পিগমেন্টশনের সমস্যা হয়। সেক্ষেত্রে ঘুম হোক বা না হোক, ক্লান্তি না থাকলেও, চোখের চারপাশে কালো ছোপ উঠতেই চায় না।

এ তো গেল সাধারণ কারণ। আসলে অনিদ্রা বা হঠাৎ করে ওজন কমে যাওয়াটা কিন্তু হাইপোথাইরয়েডিজম, যক্ষ্মা, ডায়াবেটিস, ক্যান্সারের মতো গুরুতর রোগের পূর্বাভাস হতে পারে। রক্তাল্পতা হলে ত্বকের কিছু জায়গায় পিগমেন্টেশন বেড়ে যায়। আর কিছু জায়গায় পিগমেন্টেশন কমে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়। ফলে চোখের তলায় কালি আরও স্পষ্ট বোঝা যায়। এছাড়া চোখে কোনও আঘাত লাগলেও এমন হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া