শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভাঙল ১২৫ বছরের গরমের রেকর্ড, মাথায় হাত দিলেন পরিবেশবিদরা

Sumit | ০১ মার্চ ২০২৫ ১৮ : ৩৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : গরমের নতুন রেকর্ড। মাথায় হাত পড়ল আববিদদের। ফেব্রুয়ারি মাসে গরমের নতুন রেকর্ড তৈরি করে ফেলল ভারত। ১২৫ বছরের রেকর্ড ভেঙে গেল। ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে উষ্ণতম ফেব্রুয়ারি দেখেছিল ভারত। তবে চলতি বছরের গরম সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে।


আইএমডি জানিয়ে দিয়েছে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রধানত গরমকে ধরা হয়ে থাকে। সেখানে চলতি বছরে গরম নতুন রেকর্ড তৈরি করতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে গরম এবার যে দাপট দেখাবে তাকে অবহেলা করা যাবে না। 


জানুয়ারি মাসে চলতি বছরে যে গরম ছিল তা ১৯০১ সালের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে যে গরম পরিবেশ ছিল সেটা ছিল একটি রেকর্ড। তাকেও ভেঙে দিয়েছে ২০২৫ সালের গরম। এরপর ফেব্রুয়ারি মাসে যে শীতের পরিবেশ থাকার কথা ছিল সেখানে ফের ভাগ্যে জুটেছে গরম।


আগামী কয়েক মাসে এই গরমের মাত্রা আরও বাড়বে বলেই সতর্কবার্তা দিয়েছেন আববিদরা। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে বিরাট গরমের দাপট দেখা যাবে। ভারতে ফেব্রুয়ারি মাসে গড় তাপমাত্রা বেড়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় ১.৩৪ ডিগ্রি বেশি। রাতের দিকে তাপমাত্রা খানিকটা নিচের দিকে থাকলেও দিনের বেলা তাপমাত্রার এই হেরফের খুব খারাপ ইঙ্গিত দিয়েছে। ১৯০১ সালের পর এই উষ্ণতম ফেব্রুয়ারি মাসের খেলা দেখে চিন্তায় সকলেই।

 


পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন মার্চ মাস অন্যবারের তুলনায় অনেক বেশি উষ্ণ হবে। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে যেতে পারে। দেশের প্রায় সমস্ত প্রান্তে এই তাপমাত্রা অনুভব করবেন সকলেই। মধ্য, উত্তর এবং পূর্ব ভারতের বাসিন্দারা এই গরম বাতাসের দাপট অনেক বেশি করে বুঝতে পারবেন। 

 


গরমের ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়বে। পাশাপাশি প্রবীণ ব্যক্তি এবং শিশুদের বাড়তি অসুবিধা তৈরি হবে। চিকিৎসকরা মনে করছেন গরমের ফলে হিটস্ট্রোক, দেহে জলের অভাব এবং দুর্বলতা বাড়বে। ফলে এবিষয়ে সকলকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া