শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আক্রান্ত আইআইটি বাবা! সংবাদ চ্যানেলে বিতর্কের মাঝেই দুর্ব্যবহার, লাঠি দিয়ে অভয় সিং'কে মারধর

RD | ০১ মার্চ ২০২৫ ১৮ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মহাকুমম্ভে সমগ্র দেশের নজর কেড়েছিলেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। সেই জনপ্রিয় আইআইটি বাবা-ই এবার হেনস্তার শিকার। নয়ডায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভয় সিং। শুক্রবার সন্ধ্যায় ওই বিতর্কসভায় যোগদানকারী একদল গেরুয়া বসনধারী তাঁকে মারধর করেন বলে থানায় জানিয়েছেন আইআইটি বাবা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পরে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে ধর্নায় বসেন। 

আইআইটি বাবা অভিযোগ করেছেন, যে শুক্রবার নয়ডায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে আচমকা গেরুয়া পোশাক পরা কিছু লোকজন ঢুকে পড়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করেন বলেও অভিযোগ। ঘটনায় কোনওভাবে নিজেকে রক্ষা করেন বলে অভিযোগ অভয় সিংয়ের। 

 

পরে সংবাদ মাধ্যমের অফিস থেকে বেরিয়ে আইআইটি বাবা হামলার প্রতিবাদে সোজা ১২৬ নম্বর সেক্টর থানায় যান। থানার বাইরে ধর্নায় বসেন তিনি। তবে পরে পুলিশ তাঁকে বোঝালে তিনি বিক্ষোভ তুলে নেন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হামলার কোনও ঘটনা জানা যায়নি। তাই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

অভয় সিংয়ের অভিযোগ তাঁকে ওই চ্যানেলে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিও-য় আইআইটি বাবার সঙ্গে একদল সাধুর তর্ক-বিতর্ক দেখা গিয়েছে। উত্তেজনা বাড়লে আইআইটি বাবা স্টুডিও ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তর্ক বির্তকের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অভয় সিংয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মহাকুম্ভে যোগ দেওয়ার পরেই বিখ্যাত হয়ে ওঠেন আইআইটি বাবা। তিনি আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস এবং অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। হরিয়ানার বাসিন্দা অভয় সিংয়ের ইচ্ছা ছিল ফটোগ্রাফি করার। তাই ফটোগ্রাফিতে ডিগ্রির জন্যও পড়েছেন। তারপরেও তিনি সন্ন্যাস গ্রহণ করেন। মহাকুম্ভে যোগ দেওয়ার আগে তিনি অনেক ধর্মীয় ক্ষেত্রে যোগ দিয়েছেন। মাস খানেক আগে তিনি কাশীতে ছিলেন। এছাড়া তিনি ঋষিকেশেও থেকেছেন। মহাকুম্ভের সময়, আইআইটি বাবা নিজেকে জুনা আখড়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন। তবে, শ্রী পঞ্চদশনম জুনা আখড়ার আন্তর্জাতিক মুখপাত্র মহন্ত নারায়ণ গিরি এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। 

এছাড়াও, চ্যাম্পিয়স ট্রফিতে ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে মন্তব্য করেও তিনি বির্তকে জড়িয়েছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া