মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ মার্চ ২০২৫ ১৮ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : কলকাতা পুলিশের বড় সফলতা। সাইবার প্রতারণার বড়সড় চক্র ফাঁস হল। অভিযোগ কলকাতার গলফগ্রিণ এলাকার বাসিন্দাকে ভয় দেখিয়ে প্রতারণার চক্র ফাঁস করা হয়। তাঁর কাছ তেকে ৪৭ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। সাইবার প্রতারকরা অভিযোগকারীকে জানায় যে তার নথি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি পার্সেল পাঠানো হয়েছিল। এই পার্সেলে নিষিদ্ধ মাদক ছিল এবং এটি অর্থপাচারের সঙ্গেও যুক্ত ছিল। এরপরই অভিযোগকারী ভয় পেয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেন।
অভিযোগকারী ১২.০৬.২৪ তারিখে জনা স্মল ফিনান্স ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ৭,৪০,০০০ টাকা জমা করেছিলেন। এই টাকাকেই ট্র্যাক করে ২৮.০৯.২৪ তারিখে আনন্দপুর, পাটুলি এবং নরেন্দ্রপুর এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
এই অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং একটি অস্থায়ী অফিস ভেঙে ফেলা হয়। এখান থেকে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির কাজ করা হয়েছিল। এই অফিস থেকে ১০৪টি পাসবুক, চেকবুক, ৬১টি মোবাইল ফোন, ৩৩টি ডেবিট কার্ড, ২টি কিউআর কোড মেশিন, ১৪০টি সিম কার্ড, ৪০টি ভুয়ো সিল, ১০টি ভাড়ার চুক্তিপত্র মিলেছে।
তদন্তে আরও জানা গিয়েছে অফিসটি সিসিটিভির মাধ্যমে পরিচালিত হত এবং এখানে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংগ্রহ করে তাদের ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য বিবরণ পরিবর্তন করা হত। পরে এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ভারতের বিভিন্ন প্রতারকদের কাছে বিক্রি করা হত।
এই চক্রের প্রধান অপারেটর হিসেবে চিরাগ কাপুরের নাম উঠে আসছে। তাকে ০৯.০১.২৫ তারিখে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগী ওঙ্কার সিং ছিল যে এই ভুয়ো অ্যাকাউন্ট সংগ্রহ করে বিক্রি করত। তাকে ২৬.১০.২৪ তারিখে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লিতে গ্রেপ্তারের সময় এবং পরে কলকাতায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানায় সে দুই ভাই আদিত্য দুয়া ও যোগেশ দুয়ার নির্দেশে এই কাজ করত। এরপর তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হলেও তারা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের একটি টিম ২৩.০২.২৫ তারিখ রাত ১০:২৫ নাগাদ দিল্লির বিবেক বিহার এলাকা থেকে অভিযুক্ত যোগেশ দুয়া তার বাবা ভরত ভূষণ দুয়া এবং বিবেক বিহারকে গ্রেপ্তার করে। ২৪.০২.২৫ তারিখে তাকে কড়কড়ডুমা আদালতে পেশ করা হয় ট্রানজিট রিমান্ডের জন্য। আদালত তাকে ট্রানজিট রিমান্ড না দিয়ে জামিন মঞ্জুর করে। তিনি জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
এরপর দিল্লি হাইকোর্টে আপিল করা হয় এবং আদালত নিম্ন আদালতের আদেশ বাতিল করে। শুক্রবার তাকে হেফাজতে নেওয়া হয় এবং কলকাতায় নিয়ে আসা হবে এখানে আদালতে পেশ করা হবে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি মোবাইল ফোন, ২টি হার্ড ডিস্ক, ১টি ল্যাপটপ কম্পিউটার, ৮টি চেকবই, ৮টি এটিএম কার্ড, নগদ ১,৮৬,৮৯০ টাকা, ১০০০ জাপানি ইয়েন, ১০০ মার্কিন ডলার, ২টি প্যান কার্ড এবং বিভিন্ন ব্যক্তির নামে আধার কার্ড মিলেছে। এই মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?