রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ মার্চ ২০২৫ ১৩ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে হলে আপস করতে হবে ইউক্রেনকে। স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে হোয়াইহাউসের ওভাল টেবিলে শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকেই বাদানুবাদ হল ট্রাম্প ও জেলেস্কির।
শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে হোয়াই হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স-ও। তাঁদের ঘিরে ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সব প্রতিনিধিরা। তার মধ্যেই রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিয়ম হল। দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে নজিরবিহীনভাবে উচ্চস্বরে কথা বললেন।
এই বৈঠকে রফাসূত্র তো বেরলোই না, উল্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ বুঝিয়ে দিলেন যে- কোনও চুক্তি ছাড়া আমেরিকা কোনও মতেই ইউক্রেনের পাশে থাকবে না। প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি স্পষ্ট ভাষায় বললেন, "শান্তিচুক্তি কর, নাহলে আমরা সঙ্গে থাকব না।"
মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, "তোমরা খুব বিপদে আছ। আর তোমরা এই যুদ্ধে জিতবে না।" পাল্টা উচ্চস্বরে জেলেনস্কিও বলেন, "আমরা এখনও আমাদের দেশেই আছি। আমরা দুর্বল হয়ে পড়িনি। তার জন্য আপনাদের ধন্যবাদও জানিয়েছি।"
এভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হলে কী আদৌ সমস্যার সমাধান হবে? সন্দিহান ছিলেন ট্রাম্প! ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে শোনা যায় যে, "তুমি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছ। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছ। আমরা ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছি। আমরা যদি সেনা বা সরঞ্জাম দিয়ে সাহায্য না করতাম, তাহলে দু সপ্তাহেই যুদ্ধ শেষ হয়ে যেত।"
এ কথা শোনার পর ফের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "হ্যাঁ, পুতিনের থেকেও এই একই কথা শুনেছি।"
জেলেনস্কির জবাবে দৃঢ়তা দেখে ডোনাল্ড ট্রাম্প অবাক হয়ে বললেন, "এভাবে কাজ করা খুব কঠিন হবে।" উভয় রাষ্ট্রনেতার বাকযুদ্ধে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি ততক্ষণে প্রায় ভেঙে যাওয়ার পথে। চুক্তি না হলে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হবে না বলেই আশঙ্কা দেখা দেখ।
Watch this carefully. Very important.
— Elon Musk (@elonmusk) February 28, 2025
pic.twitter.com/wdM3XdbrH1
উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এভাবে বাক্য বিনিময় দেখে অবাক হয়ে যান।
এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বিষয়টায় হস্তক্ষেপ করেন। তিনি দাবি করেন, মতের অমিল হচ্ছে। তবে মিডিয়ার সামনে আর বিষয়টা এগোনোর দরকার নেই।
কিন্তু সেখানেই শেষ হয়নি। এরই মাঝে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রসঙ্গ উঠতেই ট্রাম্প বলে বসেন, "উনি খুব একটা স্মার্ট ছিলেন না।" বাইডেন প্রসঙ্গে এমন বলায় কিছুটা অবাক হয়ে যান জেলেনস্কি। তবে ট্রাম্প এদিন বুঝিয়ে দেন, বাইডেন বা ওবামা নন, আসলে সাহায্য করেছেন তিনিই, তাই তাঁর কাছে ইউক্রেনের কৃতজ্ঞ থাকা উচিত।
আলোচনা শেষ হওয়ার পর এক্স মাধ্যমে একটি টুইট করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকার হাত থাকলে জেলেনস্কি কোনও শান্তিচুক্তি করবেন না। তিনি লিখেছেন, "ওভাল অফিসে বসে জেলেনস্কি আমেরিকাকে অপমান করেছেন। শান্তিচুক্তির জন্য তৈরি থাকলে তবেই ফিরে আসবেন।"
— Donald J. Trump (@realDonaldTrump) February 28, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?