শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মোদি সরকারের অর্থনৈতিক মডেল ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছে ইন্ডাস ভ্যালি বার্ষিক রিপোর্ট ২০২৫-এ। ব্লুম ভেঞ্চার্স নামক ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে, যা প্রকাশ্যে আসতেই বিরোধী কংগ্রেস দল তীব্র সমালোচনায় মুখর হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গৃহস্থালির ভোগব্যয়, যা কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে বিবেচিত হয়, ভারতের ক্ষেত্রে চরম সংকটের মুখে পড়েছে। দেশে মাত্র ১০ শতাংশ পরিবারকে 'কনজিউমিং ক্লাস'-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই 'ইন্ডিয়া ১' হিসেবে চিহ্নিত শ্রেণির মধ্যেও মাত্র ৩ শতাংশ পরিবারকে 'সুপার কনজিউমার' বলা যায়, যারা যথাযথ জীবনযাপন করতে সক্ষম। বাকি বিশাল জনগোষ্ঠী ক্রমশ সংকুচিত ক্রয়ক্ষমতা এবং ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থার শিকার।
রিপোর্টে প্রধান কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেমন- দেশের মাত্র ১০ শতাংশ পরিবারকে কনজিউমিং ক্লাস হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে মাত্র ৩ শতাংশ পরিবারকে ‘সুপার কনজিউমার’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতের মাথাপিছু ব্যয়ের পরিমাণ মাত্র ১,৪৯৩ ডলার যা চিনের তুলনায় এক-তৃতীয়াংশ।
প্রধান প্রধান জীবনধারণের সামগ্রীর ভোগব্যয়ও অত্যন্ত কম। ভারত বিশ্বব্যাপী এয়ার কন্ডিশনার বিক্রির মাত্র ৭ শতাংশ দখল করেছে, যেখানে চিনের দখল ৫৫ শতাংশ। ২০৫ মিলিয়ন পরিবার, অর্থাৎ প্রায় ১ বিলিয়ন মানুষ, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় ব্যয়ের বাইরে অন্য কোনো পণ্য কিনতে পারছে না। ‘আস্পির্যান্ট ক্লাস’ নামে পরিচিত ৭০ মিলিয়ন পরিবার সীমিত ক্রয়ক্ষমতার কারণে অর্থনৈতিক বৃদ্ধির চালিকা শক্তি হতে পারছে না।
রিপোর্টের দাবি, ভারতের অর্থনীতি ক্রমশ একটি দুই স্তরের সমাজে রূপ নিচ্ছে। প্রায়শই উচ্চবিত্তের মধ্যে সম্পদের ঘনত্ব বাড়ছে, তবে মধ্যবিত্ত শ্রেণির আর্থিক স্থিতি থমকে। গাড়ি বিক্রির ক্ষেত্রে, এসইউভি বিক্রির হার ২৩ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে, যা সমাজের বড়লোকদেরদের উত্থানের ইঙ্গিত দেয়। কিন্তু, মধ্যবিত্তের প্রকৃত সমৃদ্ধির সূচক হিসেবে চিহ্নিত দুই-চাকার যান বিক্রির হার থমকে আছে।
কংগ্রেস দল দাবি করেছে, মোদি সরকারের নীতির ফলে শুধু একটি ছোট শ্রেণি লাভবান হয়েছে, কিন্তু দেশের বিশাল সংখ্যক মানুষ অর্থনৈতিক দুর্দশার শিকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?