শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোয়ার সৈকতে ক্রমশ বিক্রি বাড়ছে ইডলি, সাম্বার এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় খাবারের। যে কারণে ক্ষতির মুখ দেখছে গোয়া। দক্ষিণ ভারতীয় খাবারের বিক্রি আন্তর্জাতিক পর্যটকদের আগমনে প্রভাব ফেলছে। এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। বৃহস্পতিবার উত্তর গোয়ার কালাঙ্গুটে এক সাংবাদিক সম্মেলনে লোবো বলেন, ‘শুধুমাত্র সরকারকে দায়ী করলে চলবে না, কারণ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলেই এর জন্য সমানভাবে দায়ী’।
বিজেপি বিধায়কের অভিযোগ, গোয়ার স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাইরের ব্যবসায়ীদের শ্যাক ভাড়া দিয়েছেন। সেখানে অনেকে বড়াপাও বিক্রি করছেন, কেউ বা ইডলি-সাম্বার বিক্রি করছেন। বিগত দু’বছরে এই কারণেই গোয়ায় আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে’। কিন্তু দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার বিক্রি করে গোয়ায় কীভাবে পর্যটকের সংখ্যা কমল তার কোনও উত্তর দিতে পারেননি লোবো। তিনি জানিয়েছেন, ‘পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় সবাই উদ্বিগ্ন। উত্তর বা দক্ষিণ গোয়া— সমস্ত উপকূলীয় এলাকায় বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এর পেছনে একাধিক কারণ রয়েছে। কিছু বিদেশি পর্যটক প্রতি বছর গোয়া ভ্রমণে এলেও তরুণ বিদেশি পর্যটকদের আগ্রহ কমে গেছে অনেকটাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ও ইউক্রেনীয় পর্যটকেরা গোয়ায় আসা বন্ধ করে দিয়েছেন। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলি থেকেও পর্যটকদের আসার প্রবণতা কমেছে’ গোয়ার পর্যটন সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। কিন্তু বারবার একটাই কথা তিনি জানিয়েছেন, সমুদ্রের শ্যাকে ইডলি-সাম্বার বিক্রি করা ভুল এবং এটি বন্ধ করা উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?