শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'স্বতস্ফূর্ত নয়, কাশ্মীরের স্বাভাবিকতা বলপ্রয়োগে...', ফের ওমরের তোপে মোদি!

RD | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারে বিরুদ্ধে তোপ দেগে এমনই অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৯ সালের অগাস্টে ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু-কাশ্মীরে জোর করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।

দিল্লিতে একটি আলোচনাসভায় ওমর উপত্যকায় ২০১০ সালের ভয়ঙ্কর অবস্থার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। জানান, ২০১০ সালে বিক্ষোভের সময় ২০০ জনেরও বেশি যুবক নিহত হয়েছিলেন। সেই সময় প্রশাসনের ভূমিকার সঙ্গে ও সাম্প্রতিককালের তুলনা টানেন মুখ্যমন্ত্রী।  বলেন, "৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীর উপত্যকায় জোর করে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা হয়েছে। এর মধ্যে কোনও স্বতস্ফূর্ততা ছিল না। ছিল বলপ্রয়োগ।" তাঁর দাবি, "শব-ই-বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। এর পরই তাঁর হুঁশিয়ারি, |"যদি ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, তার প্রভাব কিন্তু ক্ষণস্থায়ী হতে বাধ্য।"

ওমর আবদুল্লা তাঁর বক্তব্যকে পোক্ত করার জন্য হুরিয়ত চেয়ারপার্সন মিরওয়াইজ উমর ফারুককে জামা মসজিদে তাঁর শ্বশুরের জানাজার নামাজ পরিচালনা করার অনুমতি না দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, "যদি তাঁরা মনে করে যে এটি স্বাভাবিক, তাহলে তারা মিরওয়াইজ ফারুককে তাঁর শ্বশুরের জানাজা থেকে বিরত রাখতে জামা মসজিদ বন্ধ করে দিত না। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা করেছিলেন। অবস্থা স্বাভাবিক থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে না, বরং ওইঅ পদক্ষেপে স্বাভাবিক অবস্থা জোর করে ভাঙা হয়েছিল। আজ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে যা চলছে স্বাভাবিক অবস্থা নয়, জোর করে স্বাভাবিক অবস্থা বলা হচ্ছে।" 

নির্বাচিত সরকার পেলেও জম্মু ও কাশ্মীর পুরোপুরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণমুক্ত নয়। এর আগে ওমর আবদুল্লা যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু ও কাশ্মীর ছিল পূর্ণ রাজ্য। পুলিশ, আমলাদের মোতায়েন থেকে বদলি করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপ-রাজ্যপালের (লেফটেন্যান্ট গভর্নর) হাতে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা জনাদেশের প্রতি মর্যাদারপূর্ণ নয় বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া