শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পর্বতারোহীদের অনেক সময় বহু প্রতিকূলতার সামনে পড়তে হয়। সেখান থেকে তারা নিজেরাই বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। আর এবার ১৮ বছরের এক তরুণ পর্বতারোহীর প্রাণ বাঁচাল টুথপেস্ট।
দক্ষিণ চিনের বরফের পাহাড়ে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ পর্বতারোহী। সেখানে গিয়েই বিরাট বিপদের মধ্যে পড়ে যায় সে। ৮ ফেব্রুয়ারি নিজের যাত্রা শুরু করলেও সেখান থেকে যত উপরের দিকে উঠতে শুরু করে ততই সে প্রতিকূল আবহাওয়ার সামনে পড়ে যায়। প্রায় ২৫০০ মিটার উচ্চতায় উঠে যায় সে। সেখান থেকে নিচের দিকে নামাই তখন বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় তার কাছে।
খারাপ আবহাওয়ার কারণে সেখানে এই পর্বতারোহী ১০ দিন ধরে আটকে থাকে। তার কাছে কোনও খাবার সেই সময় ছিল না। কাউকে সে নিজের সহায়তার জন্য ডাকতে পারেনি। তার কাছে তখন ছিল নদীর জল, বরফের টুকরো এবং টুথপেস্ট। তাকেই সম্বল করে টানা ১০ দিন ধরে পাহাড়ের উপরে খারাপ আবহাওয়াতে নিজেকে বাঁচিয়ে রাখে সে। তার ডান হাত মারাত্বকভাবে জখম হয়। একটি বড় পাথরের ধারে নিজেকে এই ১০ দিন ধরে লুকিয়ে রাখে তরুণ পর্বতারোহী।
আবহাওয়া খানিকটা সঠিক হলে তাঁর খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। এরপর ১৭ ফেব্রুয়ারি ধোঁয়া বের হতে দেখে সে চিৎকার করে তাঁদেরকে ডাকে। এরপর তাঁকে পাহাড় থেকে উদ্ধার করা হয়। যেভাবে এই ১০ দিন ধরে টুথপেস্ট খেয়ে সে বেঁচে ছিল সেই কাহিনী শুনে এখন সকলে হতবাক।
চিনের অন্যতম চ্যালেঞ্জিং পাহাড় তাইবাইতে চড়েছিল এই তরুণ পর্বতারোহী। এই পথে এর আগে ৫০ জন পর্বতারোহী হারিয়ে গিয়েছিলেন। তাদের বেশিরভাগের আর খোঁজ পাওয়া যায়নি। এবার এই পথটিকে চিরতরে বন্ধ করার কথা চিন্তাভাবনা করে চিনা প্রশাসন।
তবে তারপরও এই রোমহর্ষক পাহাড়ের হাতছানি অনেক পর্বতারোহী এড়িয়ে যেতে পারেন না। লুকিয়ে এই কাজ করতে গিয়ে বিরাট সমস্যায় পড়ে গিয়েছিলেন এই তরুণ। তবে কপাল জোরে প্রাণ বাঁচল এই পর্বতারোহীর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?