শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাম রহিমের সুপ্রিম স্বস্তি, প্যারোল মামলায় ইতিবাচক সাড়া দিল আদালত

Kaushik Roy | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে প্যারোলে জেলের বাইরে রয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। তাঁর এই প্যারোল নিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি। কিন্তু এই মামলায় শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বি আর গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে করা এই আবেদন খারিজ করে দেন। বেঞ্চের তরফে সাফ জানানো হয়েছে, ‘এই পরিস্থিতিতে, আমরা বর্তমান আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী নই’।

 

জানা যাচ্ছে, রাম রহিমের আইনজীবী উচ্চ আদালতে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি ছিল, এই মামলা শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে করা হয়েছে। তিনি গুরমিত রাম রহিম সিং। রাম রহিমের আইনজীবীর এই প্রশ্ন থেকেই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাম রহিম বর্তমানে ২০ বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন তাঁর দুই শিষ্যকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে। শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির অভিযোগ ছিল, হরিয়ানা সরকার ২০২২ সালের হরিয়ানা গুড কন্ডাক্ট প্রিজনার্স আইনের অপব্যবহার করে সিংয়ের প্যারোল মঞ্জুর করেছে।

 

অভিযোগ ওঠে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন রামরহিম। তাঁর আইনজীবী পাল্টা অভিযোগ তোলেন, ২০২৩ সালে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুধুমাত্র রাম রহিমের বিরুদ্ধেই করা হয়েছিল। তাঁর ইঙ্গিত ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দিকে। প্রসঙ্গত, ২০১৭ সালে গুরমিত রাম রহিম সিংকে তার দুই শিষ্যকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ২০০২ সালে ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং হত্যাকাণ্ডে অভিযুক্ত রাম রহিম সহ চারজনকে ২০২৩ সালের মে মাসে হাইকোর্ট নির্দোষ ঘোষণা করে। তবে, চলতি বছরের ৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআইয়ের আপিল গ্রহণ করে শুনানির সিদ্ধান্ত নিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া