শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাড্ডার পর সভাপতি কে হচ্ছেন?‌ ঘোষণার দিন ঠিক করে ফেলল বিজেপি

Rajat Bose | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন?‌ খুব শীঘ্রই ঠিক করে ফেলবে বিজেপি। জানা গেছে দেশের ১২টি রাজ্যে নিজেদের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলেছে বিজেপি। বাকি রয়েছে জেপি নাড্ডার উত্তরাধিকার খোঁজার কাজ। সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই সম্ভবত সেই উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি।


শোনা যাচ্ছে ১৫ মার্চের মধ্যেই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এটা ঘটনা নাড্ডার সময়কালে একাধিক রাজ্যে নির্বাচনে সফল হয়েছে গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম দিল্লি। ২৭ বছর পর সেখানে ক্ষমতায় ফিরেছে বিজেপি। 


নাড্ডার মেয়াদকাল আগেই শেষ হয়েছে। তারপরেও দায়িত্ব সামলাচ্ছেন নাড্ডা। বিজেপির সাংগঠনিক নিয়মবিধি অনুযায়ী, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দেওয়া যাবে না। দেশের অন্তত ৫০ শতাংশ রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। 


আপাতত মাত্র ১২ রাজ্যে এই কাজ সম্পন্ন হয়েছে। আরও অন্তত ৬টি রাজ্যে রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হওয়ার পরেই বিজেপি সর্বভারতীয় সভাপতি ঠিক করবে। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম, গুজরাটে। আর বিহারে বছর শেষ নির্বাচন। তাই দ্রুত সভাপতির নাম ঘোষণা করে দেবে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি বিজেপি সভাপতির দায়িত্ব নেন নাড্ডা।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া