শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়ি থেকে বার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বাবার, প্রতিশোধ নিতে ছেলের কীর্তিতে তাজ্জব পুলিশ!

RD | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সঙ্গদোষে ক্রমশ বিগড়ে যাচ্ছিল ছেলে। বার বার বলা সত্ত্বেও এলার বিপথগামীদের সঙ্গে মেলামেশা ছাড়ছিল না দশম শ্রেণির ছাত্র। নাজেহাল ওই চাত্রের পরিবার। শেষপর্যন্ত চরম সিদ্ধান্ত নেওয়ার কতা ছেলেকে জানিয়েছিলেন বাবা। হুঁশিয়ারির সুরেই ব্য়াবসায়ী বাবা জানিয়েছিলেন যে, সঙ্গদোষ মুক্ত না হলে তিনি ছেলেকে তাঁর সম্মত্তির কিছুই দেবেন না। এমনকি বাড়ি থেকেও বার করে দেবেন। যা শুনেই বাবার বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে ছেলের মাথায়। বাবাকে শবক শেখাতে শেষে ছেলের কীর্তিতে হতবাক সকলে। হতভম্ব পুলিশও। 

বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে ছেলে বাড়ি থেকে ১ কোটি নগদ-সহ গয়না চুরি করে চম্পদ দেয়। এই কাজ করতে রীতিমত পেশাদার চোরেরদের কায়দায় বেশ কয়েকজন বন্ধুকেও জোগাড় করে ফেলে দশম শ্রেণির ছাত্র, কাজে লাগানো হয় তাদেরও। অভিযুক্তদের মধ্যে দু'জনকে আগেই চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জেরায় অপরাধের কথা স্বীকার করেছে গুণধর ছেলে। মঙ্গলবার কানপুরের কাপড় রং করার ব্যবসায়ীর বাড়ি থেকে ২০ লক্ষ টাকা নগদ এবং ৮০ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না চুরি করে পালায় সে। 

জানাজানি হতেই ওই ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ বিজেন্দ্র দ্বিবেদী বলেন, "অভিযোগ পাওয়ার পর, আমরা তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। আমরা ছেলেটিকে আটক করেছি। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নগদ ৪ লক্ষ টাকা, ১৬৫ গ্রামেরও বেশি সোনা এবং ৩ কেজিরও বেশি রূপো উদ্ধার করেছি। দুই সহযোগী পলাতক এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর বাকি চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে। অভিযুক্তদের মধ্যে দু'জনকে আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।"

পুলিশ কর্তাদের কথায়, কানপুরের শহরতলির পাঙ্কির ব্যবসায়ী একটি কারখানা চালান, যেখানে কাপড় রঙ করা হয়। ব্যবসায়ীর ছেলে (নাম গোপন রাখা হয়েছে) স্থানীয় কিছু দুষ্টু লোকের সঙ্গে মিশেই বিপথগামী হতে শুরু করে। তাঁকে ঠিক করতেই ছেলেটিকে তার বাবা কটূকথা বলেছিলেন। তল্লাশিতে জানা যায়, ছাত্রটি বাড়ি থেকে ২০ লক্ষ টাকা নগদ টাকা এবং ৮০ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না চুরি করেঠিল। এরপর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া