শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিহার নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড করা হল কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে

RD | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহার ও বিহারের মানুষকে নিয়ে অবমাননাকর বক্তব্য, আর সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই কর্তৃপক্ষের বিষনজরে পড়লেন শিক্ষিকা। বিহারের জেহানাবাদে কর্মরত কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রবেশনারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপালি শাহকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। ন্যায্য কথা বলার জেরে কর্তৃপক্ষের এই পদক্ষেপ মেনে নেওয়া যায় না বলে পাল্টা জানিয়েছেন ওই শিক্ষিকা। 

কী বলেছেন শিক্ষিকা দীপালি শাহ? ভাইরাল ভিডিও-তে হিন্দি ও ইংরেজিতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, প্রথম পোস্টিংয়ের জায়গা নিয়ে আমার সারা জীবন মনে থাকবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের অনেকগুলি রিজিওন আছে। যার মধ্যে কলকাতা রিজিওনকে অনেকেই পছন্দ করে না। কিন্তু, আমি কলকাতা আঞ্চলিক কার্যালয়কেও মেনে নিতে রাজি। আমি কলকাতা, ওড়িশা, হিমাচল প্রদেশ এমনকি লাদাখেও যেতে রাজি আছি। যেখানে কেউ যেতে চায় না, সেখানে যেতে রাজি। কিন্তু বিহার নয়।

শিক্ষিকা দীপালির কেন এমন ভাবনা? তাঁর দাবি, বিহারের মানুষের কোনও নাগরিক বোধ নেই। ভারত এখনও উন্নয়নশীল দেশ রয়ে গিয়েছে, কেবলমাত্র বিহারের জন্য। আমরা যেদিন বিহারকে মানচিত্র থেকে বের করে দিতে পারব, সেদিনই ভারত উন্নত দেশের সারিতে চলে যাবে। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই অনেকেই শিক্ষিকা হিসেবে একথা মানায় না বলে শোরগোল ফেলে দেন।

 

তবে ভাইরাল হয়ে যাওয়ায় এই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। বিহারের লোক জনশক্তি পার্টির সমস্তিপুরের এমপি শম্ভাবী চৌধুরি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনকে কমিশনারকে গত ২৬ ফেব্রুয়ারি এক চিঠিতে এই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান। চৌধুরি লিখেছেন, এ ধরনের বক্তব্য বলা অনুচিত, গ্রহণযোগ্য নয়। বিশেষত একজন শিক্ষিকা যিনি মূল্যবোধ ও জ্ঞান বিতরণ করেন তাঁর এই কাজ বিহারের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। সংস্থার প্রতি আস্থা ও ভরসার জায়গা রাখতে এই শিক্ষিকার বিরুদ্ধে যেন পদক্ষেপ করা হয়।

কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। সাসপেনশন নির্দেশে বলা হয়েছে, প্রবেশনারি শিক্ষিকাকে ছাপড়ার মাশরাকে বদলি করে দেওয়া হয়েছে। সাসপেন্ড অবস্থায় তিনি মাশরাক বিদ্যালয়ের অধ্যক্ষের আগাম অনুমতি ছাড়া ছুটিতে যেতে পারবেন না। পুলিশও স্বতঃপ্রণোদিতভাবে একটি নোটিশ পাঠায় দীপালিকে। সাইবার থানায় তাঁকে দেখা করতে বলা হলেও এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। জেহানাবাদ পুলিশ সুপার জানিয়েছেন, আমরা সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া