শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাইকের তেলের ট্যাঙ্কে উল্টো মুখ করে বসে মহিলা, জাপটে ধরেছেন চালককে! দেখুন ভাইরাল সেই ভিডিও

RD | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় স্টান্ট করা পথচারী এবং চালক উভয়ের জন্যই বিপদজনক। সম্প্রতি, দেশের বিভিন্ন জায়গাতেই তরুণ-তরুণীদের দ্রুতগতিতে বাইক চালিয়ে জনসাধারণের নজর কাড়ার ঘটনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় একই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন যুবক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছেন এবং তেলের ট্যাঙ্কের উপর উল্টোভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে থাকা একজন মহিলা যুবকটিকে জাপটে ধরছেন। ভাইরাল এই ভিডিও-কে কেন্দ্র করে পথ-নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।

ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে যে, হেলমেটবিহীন যুবক একটি ব্যস্ত রাস্তা দিয়ে প্রবল গতিতে বাইক নিয়ে এগিয়ে চলেছেন। চলন্ত সেই বাইকের তেলের ট্যাঙ্কের উপর উল্টো মুখ করে বসে রয়েছেন এক যুবতী। মহিলা জাপটে জড়িয়ে ধরে রয়েছেন বাইকের চালক যুবকটিকে!

জানা গিয়েছে যে, এই দৃশ্যে দেখা গিয়েছে বেঙ্গালুরুর সরজাপুর মেন রোডে। ওই বাইকটিতে তামিলনাড়ুর রেজিস্ট্রেশন প্লেট রয়েছে। দেশব্যাপী ট্র্যাফিক পুলিশের বার-বার সতর্কীকরণ সত্ত্বেও, এই ধরনের বেপরোয়া ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, যা জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলে ও  চালকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলে।  

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটি-কে, অনেকেই যুবক-যুবতীর দায়িত্বজ্ঞানহীন এবং অশ্লীল আচরণের প্রকাশ বলে বর্ণনা করেছেন। অনেক নেটিজেন  বিভিন্ন সমাজ মাধ্যমে ওই ভিডিও ক্লিপ শহরের ট্র্যাফিক পুলিশকে ট্যাগ করেছেন এবং সড়ক নিরাপত্তা নিয়মকানুন লঙ্ঘনের জন্য দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটা সম্পূর্ণ নির্লজ্জতা, তাঁদের দুজনকেই একসঙ্গে জেলে পাঠানো উচিত এবং সেখানে প্রেমে পড়ার অনুমতি দেওয়া উচিত।" আরেকজন রসিকতা করে লিখেছেন, "চালক পিছনের দিকে নজর রাখার জন্য আয়না লাগায়, কিন্তু এই ভদ্রলোক একজন মানুষকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন।"

অন্য একজন বলেছেন, "কর্তৃপক্ষের উচিত TN12W4910 নম্বরের গাড়িটি খুঁজে বের করা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ্য করা উচিত নয়।" চতুর্থজন বলেছেন, "ওই মেয়েটি অসুস্থ বলে মনে হচ্ছে। ফলে তাদের আর কোন উপায় ছিল না। আসুন আমরা সদয় হই। আমরা এই ধরনের ঘটনার আসল কারণ জানি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া