রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ কোনটি? কত নম্বরে ভারতের অবস্থান? দেখুন তালিকা

RD | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের ভিত্তিতে ফোর্বস সম্প্রতি বিশ্বের ১০ দরিদ্রতম দেশের নাম প্রকাশ করেছে। এর মধ্যে বেশিরভাগই আপ্রিকা মহাদেশের। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করছে এই মহাদেশের আটটি দেশ। দরিদ্রতম দেশের তালিকায় ভারতের স্থান ৬২তম।  অন্যদিকে বারতের প্রতিবেসী পাকিস্তানও দারিদ্রে জর্জরিত। তবুও এই দেশ শীর্ষ ১০ দরিদ্রতম দেশের তালিকায় নেই। দারিদ্রের নিরিখে পাকিস্তানের স্তান ৫০তম স্থানে রয়েছে।।

একনজরে বিশ্বের শীর্ষ ১০ দরিদ্রতম দেশের তালিকা-

মূলত সংশ্লিষ্ট দেশের জিডিপি পার ক্যাপিটার নিরিখে বিশ্বের শীর্ষ ১০ দরিদ্র রাষ্ট্রকে তুলে ধরা হয়েছে। জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি বলতে বোঝায়, কোনও দেশের মোট দেশজ পণ্যকে জনসংখ্যা দ্বারা ভাগ করে পাওয়া পরিমাণকে। এটি জীবনযাত্রার মানের একটি পরিমাপ। 

১. বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হল দক্ষিণ সুদান। এ দেশের মাথাপিছু জিডিপি হল ৪৫৫ মার্কিন ডলার। পূর্ব আফ্রিকার এই দেশ ২০১১ সালে সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে।

২. দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র হল আফ্রিকা মহাদেশের বুরুন্ডি। এই দেশের মাথাপিছু জিডিপি হল ৯১৬ মার্কিন ডলার। পূর্ব আফ্রিকার বুরুন্ডি ক্ষুদ্র ভূমিবেষ্টিত রাষ্ট্র। এর জনসংখ্যা প্রায় ১৫ লাখ।  

৩. দরিদ্রতম দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র। এই দেশের মাথাপিছু জিডিপি ১,১২৩ মার্কিন ডলার। সোনা, তেল, ইউরেনিয়াম এবং হিরের মত খনিজ পদার্থ মজুত সত্ত্বেও রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র সংঘাতের মতো জটিল সমস্যাগুলিই সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র দারিদ্রের সঙ্গে লড়াই করছে। এ দেশের ৮০ শতাংশ নাগরিক দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন।

৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি হল ১,৫৫২ মার্কিন ডলার। এই দেশে বিশ্বের দরিদ্র রাষ্ট্রের তালিকায় চতুর্থ। কোবাল্ট এবং তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও, সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম দেশ কঙ্গো গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে। 

৫. মোজাম্বিক: পূর্ব আফ্রিকার প্রাক্তন পর্তুগিজ উপনিবেশটিন অত্যন্ত কম জনবহুল দেশ। মাথাপিছু জিডিপি হল ১,৬৪৯ মার্কিন ডলার। মোজাম্বিক বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, মোজাম্বিক বছরের পর বছর সন্ত্রাসবাদ এবং গ্যাংওয়ার দ্বারা বিধ্বস্ত। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, রোগ, দ্রুত জনসংখ্যার বিস্ফোরণ, নিম্ন কৃষি উৎপাদনশীলতা এবং সম্পদের বৈষম্য-ও মোজাম্বিকের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

৬. পৃথিবীর ষষ্ঠ দরিদ্রতম রাষ্ট্র হল আফ্রিকা মহাদেশের নাইজার। এর মাথাপিছু জিডিপি হল ১,৬৭৫ মার্কিন ডলার।

৭. মালাউই বিশ্বের সপ্তম দরিদ্র দেশ। মাথাপিছু জিডিপি হল ১,৭১২ মার্কিন ডলার। দক্ষিণ-পূর্ব আফ্রিকা এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে জন্য পর্যটকদের কাছে পরিচিত। আফ্রিকার এি দেশটি বৃষ্টি-নির্ভর কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, ফলে জলবায়ু পরিবর্তনের ফলে জিনিসপত্রের দামের ওঠানামাও তীব্র। যা সে দেশের অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই নির্ভরশীলতাই এই দেশের উন্নয়নের পথে কাটা হয়ে উঠছে। 

৮. লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি হল ১,৮৮২ মার্কিন ডলার। এই দেশে দুনিয়ার অষ্টম দরিদ্র রাষ্ট্র। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার দীর্ঘস্থায়ী দারিদ্র্যের কারণ- হিংসা, সংঘাত, বিধ্বংসী গৃহযুদ্ধ, পাশাপাশি ইবোলার মতো রোগের প্রাদুর্ভাব।

৯. ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত ও ভারতের ঘনিষ্ঠ মিত্র মাদাগাস্কার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশের মাতাপিছু জিডিপি হল ১,৯৭৯ মার্কিন ডলার।

১০. ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন বিশ্বের দশম দরিদ্র দেশ। যার মাথাপিছু জিডিপি  ১,৯৯৬ মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যের দেশটি বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিধ্বস্ত, যা তার অর্থনীতিকে ভেঙে দিয়েছে। ইয়েমেনে এই গৃহযুদ্ধ দেশের পরিকাঠামো বিপর্যস্ত করেছে, কৃষি উৎপাদন ব্যহত করেছে এবং খাদ্য, জল এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসের ঘাটতি সৃষ্টি করেছে। এই দেশের লাখ লাখ মানুষকে বেঁচে থাকার জন্য রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির মানবিক সহায়তার উপর নির্ভর করতে হয়।
পাকিস্তান: ৬,৯৫৫ মার্কিন ডলার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া